বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
22 C
Dhaka

বিসিএস ২০২০-২২ নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

spot_img

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ২০২০-২২ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটি নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা বুধবার বিকেল ৩টায় বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।

প্রার্থী পরিচিতি সভা পরিচালনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান টি.আই.এম নূরুল কবির। এসময় নির্বাচন বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে শেখ কবীর আহমেদ এবং বীরেন্দ্র নাথ অধিকারী উপস্থিত ছিলেন।

প্রার্থী পরিচিত সভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেদের নির্বাচনী ইশতিহার তুলে ধরেন ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এ.টি. শফিক উদ্দিন আহমেদ, মাইক্রোসান সিস্টেমস এর সত্ত্বাধিকারী এস এম ওয়াহিদুজ্জামান এবং টেকনো প্লানেট সিস্টেমস এর সত্ত্বাধিকারী মো. মঞ্জুরুল হাসান।

সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকারের নেতৃত্বে ‘চ্যালেঞ্জার্স ২০২১’ নামে একটি প্যানেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। প্রার্থীদের পক্ষে তিনি নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন। এই প্যানেলের অন্যান্য সদস্যরা নিজেদের পরিচিতি তুলে ধরেন। প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন ম্যাটস টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আছাব উল্লাহ্ খান, টেক হিলের সত্ত্বাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাইবার কমিউনিকেশনস এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম ভূঁইয়া জুয়েল, সাউথ বাংলা কম্পিউটারের সত্ত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা এবং ডাটা সলিউশনস এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মমিন খান।

‘সমমনা ৭’ নামে অন্য আরেকটি প্যানেলের পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মো. শাহিদ-উল-মুনীর। এই প্যানেলে অন্যান্যদের মধ্যে রয়েছেন কম্পিউটার পয়েন্ট এর স্বত্বাধিকারী ইউসুফ আলী শামীম, স্পিড টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং লি. এর চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন, অরিয়েন্ট কম্পিউটার্স এর স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন, কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মেদ মনিরুল ইসলাম, প্যারেননিয়েল ইন্টারন্যাশনাল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোজহের ইমাম চৌধুরী (পিনু) এবং স্মার্ট প্রিন্টিং সল্যিউশন লিমিটেডের পরিচালক মো. মোজাহিদ আল বেরুনি।

এছাড়াও পরিচিতি সভায় শাখা কমিটির নির্বাচনের প্রার্থীদেরও পরিচিতি তুলে ধরা হয়। প্রসঙ্গত, ১৪ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২০-২২ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ মার্চ নির্বাচিত প্রার্থীদের মধ্যে পদ বন্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

সর্বশেষ

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

টেকভিশন২৪ ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে আনুষ্ঠানিকভাবে নতুন গ্লোবাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি