বুধবার, এপ্রিল ৮, ২০২৬
29 C
Dhaka

বিশ্ব টেলিযোগাযোগ দিবসের শুভেচ্ছা বিবৃতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের মতে অর্ধেক জনগোষ্ঠী স্মার্টফোন ব্যবহার থেকে বঞ্চিত

টেকভিশন২৪ ডেস্ক:  আগামীকাল বিশ্বব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন এর পক্ষ থেকে বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এডভোকেট আবুবক্কর সিদ্দিক দেশের সকল মুঠোফোন গ্রাহক, ইন্টারনেট ব্যবহারকারী, দেশবাসী, গণমাধ্যম ব্যক্তি, সরকার ও নিয়ন্ত্রক কমিশন এবং এমএনওদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি এ সেবার সাথে জড়িত সকল কর্মী ও শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

মূলত তিউনিসে অনুষ্ঠিত ২০০৫ তথ্য সমাজের উপর বিশ্ব সম্মেলনের পর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত একটি প্রস্তাবনার মাধ্যমে ১৭ মে এই দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিবসটি পূর্বে ১৭ মে, ১৮৬৫ সালে, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের প্রতিষ্ঠার স্মৃতিরক্ষা বিশ্ব টেলিযোগাযোগ দিবস হিসেবে পরিচিত ছিল। বর্তমান সময়ে দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে যে টেলিযোগাযোগ ও প্রযুক্তি আজ বিশ্বকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বর্তমান সরকার।

যদিও পঞ্চম প্রযুক্তির টেলিযোগাযোগে এখনো আমরা প্রবেশ করতে পারিনি। এ খাতে রয়েছে অনেক সমস্যা এবং সম্ভাবনাও। ব্যান্ডউইথের দাম কমালেও তার সুফল জনগণ এখনো করতে পারেনি এর মধ্যে প্রধান অন্তরায় উচ্চকর ব্যবস্থা এবং মধ্যস্বত্বভূমিদের দৌরাত্ম। দেশের এখনো অর্ধেক জনগোষ্ঠী স্মার্টফোন ব্যবহার থেকে বঞ্চিত।

টেলিযোগাযোগের অপব্যবহার দিনে দিনে মাত্রা অতিক্রম করে যাচ্ছে। তাই আগামী দিনের বিশ্ব টেলিযোগাযোগ দিবসে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রধান কাজ হবে জনগণকে সচেতন করা। সংগঠনের পক্ষ থেকে আগামীকাল বিভিন্ন সড়কে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হবে। আসুন আমরা সকলে মিলে একটি নিরাপদ টেলিযোগাযোগ ব্যবস্থার পাশাপাশি সকলের সাধ্য এবং সামর্থের মধ্যে ব্যবহার উপযোগী হিসেবে টেলিযোগাযোগ সেবা গড়ে তুলি।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি