রবিবার, আগস্ট ৩০, ২০২৬
28 C
Dhaka

বিশ্বের প্রথম ফোল্ডেবল পিসি নিয়ে এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো সম্প্রতি নিয়ে এসেছে বিশ্বের প্রথম ফোল্ডেবল পিসি থিংকপ্যাড এক্সওয়ান। স্প্লিট স্ক্রিন ডিসপ্লে ফিচার সংবলিত এই পোর্টেবল ডিভাইসটি একটি পিসি থেকে প্রদত্ত সকল প্রকার বেসিক এবং অ্যাডভান্সড ফাংশনগুলো সম্পাদন করতে সক্ষম।

এক্সওয়ান ফোল্ড ল্যাপটপ, ট্যাবলেট, স্প্লিট স্ক্রিন অথবা বড় ডিসপ্লে যেকোনো মাধ্যমেই ব্যবহার করা সম্ভব। লেনোভোর থিংকপ্যাড-এ নতুন সংযোজন হিসেবে থাকছে ইনটেল® কোর™ প্রসেসর দ্বারা চালিত বিল্ট-ইন থিংকশিল্ড সিকিউরিটি সল্যুশনস। ওজনে এক কেজির কম এই ডিভাইসটিতে আছে একটি ১৩.৩ ইঞ্চি টুকে ক্রিস্টাল ডিসপ্লে ফোল্ডিং ওএলইডি স্ক্রিন। ডিভাইসটির সাথে রয়েছে লেনোভো ইজেল স্ট্যান্ড যা ডেস্কে এটিকে সহজে লম্বালম্বি বা আড়াআড়ি উভয় ভাবেই বসাতে সাহায্য করে। সেই সাথে এক্সওয়ান ফোল্ড-এর বিল্ট-ইন ডলবি অ্যাক্সেস অ্যাপ থ্রিডি শব্দকে অনুকরণ করতে পারে। এর সাহায্যে বিভিন্ন সাউন্ড প্রোফাইলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দমতো শব্দ সাজাতে সক্ষম হয়।

লেনোভো ইন্ডিয়া’র বৈদেশিক বিক্রয় প্রধান নাভীন কেজরিওয়াল বলেন, “থিংকপ্যাড এক্সওয়ান ফোল্ড-এর মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের পিসিতে প্রথমবারের মতো ফোল্ডেবল স্ক্রিনের অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য। এ ডিভাইসটি এমন ব্যক্তিদের জন্য ডিজাইন করা, যারা প্রতিনিয়ত প্রযুক্তির নতুন সুবিধা ও সম্ভাবনা খুঁজছেন এবং প্রায়ই ফোন, ট্যাবলেট এবং ল্যাপটপের মধ্যে স্যুইচ করে থাকেন। বর্তমান হাইব্রিড ওয়ার্কিং ওয়ার্ল্ড শুরু হওয়ার সাথে সাথে আমরা লক্ষ্য করছি যে বেশিরভাগ মানুষ সত্যিকারের গতিশীলতা প্রাপ্তির জন্য ল্যাপটপ বহন না করেই ল্যাপটপের সুবিধা খুঁজেন। গ্রাহকের এই চাহিদাকে মাথায় রেখেই আমাদের আলট্রা লাইট এবং আলট্রা-মোবাইল এক্সওয়ান ফোল্ড তৈরি করা হয়েছিলো, যা ফোল্ডেবল পিসি তৈরিতে আমাদেরকে উৎসাহিত করে। নতুন এই প্রযুক্তি মানুষকে বাড়ি, অফিসসহ যে কোন জায়গায় কাজ করার সুবিধা দিবে।”

বাংলাদেশের লেনোভো স্থানীয় সংশ্লিষ্টদের কাছে অর্ডারের ১০ থেকে ১৪ সপ্তাহের মধ্যে গ্রাহকরা পণ্যটি হাতে পাবেন। পণ্য সম্পর্কে আরও জানতে যোগাযোগ করুন sroy@lenovo.com

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি