রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
29.1 C
Dhaka

বিনিয়োগ আকর্ষণে ‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল-নেদারল্যান্ডস’ এর উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: দেশের আইটি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে দেশীয় আইটি কোম্পানীর সাথে নেদারল্যান্ডস এর আইটি কোম্পানীর ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধিতে নেদারল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসে ‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল-নেদারল্যান্ডস’ ‘(nl.itconnect.gov.bd)’ শীর্ষক ভার্চুয়াল ডেস্ক চালু করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শনিবার (৮ জানুয়ারি ২০) প্রধান অতিথি হিসেবে ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত হয়ে এ ভার্চুয়াল ডেস্কের উদ্বোধন করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং নেদারল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে চালু করা এ ভার্চুয়াল ডেক্স মূলত দুই দেশের আইটি কোম্পানীর সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরি ও বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নেদারল্যান্ডের বিনিয়োগ বৃদ্ধিতে অনুঘটক হিসেবে কাজ করবে।

এ অনুষ্ঠানে বাংলাদেশ ও নেদারল্যান্ডের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘নেদারল্যান্ড-বাংলাদেশ: ফোর্জিং অ্যা ডিজিটাল ইকোনমি পার্টনারশীপ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে রয়্যাল ডাচ শেল এর প্রোগ্রাম ম্যানেজার কবির সিরাজ, আমস্টারডামভিত্তিক প্লানেট নাইন এর প্রতিষ্ঠাতা মার্টিন রোয়েলফস, উবার আমস্টারডাম এর হেড অব ইনোভেশন প্রোডাক্টস পোর্টফোলিও জুলকার বক্তৃতা করেন। আইটি-আইটিইএস বিশেষজ্ঞ সামি আহমেদ ‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল-নেদারল্যান্ডস’ ‘(nl.itconnect.gov.bd) এর ওপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ফ্রন্টিয়ার টেকনোলজিতে আগামী প্রজন্মকে তথ্যপ্রযুক্তির অভিনব কৌশল গ্রহণে সক্ষমতা অর্জন ও নেতৃত্বদানের জন্য ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (SHIFT) স্থাপন, ডিজিটাল লিডারশীপ একাডেমি এবং সেন্টার ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভেলিউশন প্রতিষ্ঠা করা হচ্ছে।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবে একদিকে যেমন চ্যালেঞ্জ আছে, অন্যদিকে আছে অমিত সম্ভাবনা। চ্যালেঞ্জ মোকাবেলা এবং সম্ভাবনা কাজে লাগাতে সরকার দক্ষ মানবসম্পদ এবং উদ্ভাবনের ওপর জোর দিয়েছে। দেশে ৩শ’ স্কুল অব ফিউচার ও ৩৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে।

উদ্ভাবন ও স্টার্টআপে সহযোগিতাদানে আইডিয়া প্রকল্প, স্টার্টআপ বাংলাদেশ লি. বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিগ) থেকে সহযোগিতা দেওয়া হচ্ছে। তিনি বলেন, নেদারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে ব্যবসা এবং বিনিয়োগের প্রসার ঘটছে। এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ব্যবসা এবং বিনিয়োগ বৃদ্ধিতে চালু করা হলো ‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল-নেদারল্যান্ডস’ শীর্ষক ভার্চুয়াল প্লাটফর্ম, যা একদিকে যেমন প্রযুক্তি, বিপিও এবং দু’দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশ ঘটাতে সহযোগিতার করবে, অন্যদিকে দেশের আইটি খাতে নেদারল্যান্ডের বিনিয়োগ বৃদ্ধিতে ভুমিকা রাখবে।

দেশের আইসিটি খাতকে বিনিয়োগের আকর্ষনীয় গন্তব্য উল্লেখ করে জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার দেশে ৩৯টি হাইটেক/আইটি পার্ক ও ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করছে। ইতোমধ্যে নির্মিত ১০টি পার্কে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, তের বছরে ডিজিটালাইজেশনের ফলে বাংলাদেশের প্রায় ৯৯ শতাংশ এলাকা মোবাইল ফোন কভারেজের আওতায় এবং ইন্টারনেট ব্যবহারকারি প্রায় সাড়ে ১২ কোটি। উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাওয়ার ফলে আউটসোর্সিং, ই-কমার্স, এফ-কমার্সের এবং ইগভর্নমেন্ট কাযর্ক্রম বিস্তৃত হয়েছে।

প্রতিমন্ত্রী পলক দু’দেশের মধ্যে উদ্ভাবন এবং আইসিটি খাতে ব্যবসায়িক সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে ডিজিটাল অর্থনীতিতে অংশীদারিত্ব গড়ে তোলা নেদারল্যান্ডের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, এ পর্যন্ত দেশের ৭০টিরও বেশি আইসিটি রপ্তানীকারক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল-নেদারল্যান্ডস’ ‘(nl.itconnect.gov.bd) ‘ ভার্চুয়াল প্লাটফর্মে তাদের প্রোফাইল আপলোড করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি