সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
26 C
Dhaka

বিজয়ের ৫০ বছরে ওয়ালটন ল্যাপটপ ও এক্সেসরিজে ৫০ ভাগ পর্যন্ত ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বা ৫০ বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ। এ উপলক্ষ্যে শুরু হলো ‘ওয়ালটন ল্যাপটপ বিজয় উল্লাস’ শীর্ষক ক্যাম্পেইন। এর আওতায় ওয়ালটনের যে কোনো শোরুম কিংবা অনলাইনের ই-প্লাজা থেকে ল্যাপটপ, ডেস্কটপ ও কম্পিউটার এক্সেসরিজ কেনায় সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় পাচ্ছেন গ্রাহক। বিজয়ের মাস ডিসেম্বর জুড়ে এ সুবিধা উপভোগ করা যাবে।

সোমবার (২৯ নভেম্বর, ২০২১) ঢাকায় ওয়ালটনের করপোরেট অফিসে এক লঞ্চিং প্রোগ্রামে এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার হুসেইন ফকরুদ্দিন এবং মাইক্রোসফটের প্রতিনিধি কেনেডি গোহ। উল্লেখ্য, শুরু থেকেই বিশ্বখ্যাত এ প্রতিষ্ঠান দুটির সঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অফিসিয়াল পার্টনারশিপ রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম। বিশেষ অতিথিদের মধ্যে আরো ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ। ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এস এম মঞ্জুরুল আলম অভি।

প্রধান অতিথির বক্তব্যে এন এম জিয়াউল আলম বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ায় ওয়ালটন বেশ বড় ভূমিকা রাখছে। ‘মেইড ইন বাংলাদেশ’ ক্যাম্পেইনের বড় অংশীদার ওয়ালটন। আমরা বাংলাদশে তৈরি প্রযুক্তিপণ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। দেশে তৈরি পণ্যের জন্য আলাদা পলিসি প্রণয়ন করছি। দেশীয় আইটি পণ্যের বাজারে ওয়ালটনের বড় ভূমিকা রয়েছে এবং তাদের মার্কেট শেয়ার প্রতিনিয়ত বাড়ছে।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম বলেন, বর্তমানে দেশের গ্রাহকদের চাহিদা অনুসায়ী বছরে ১৫ লাখ ডিজিটাল ডিভাইস উৎপাদন ও বাজারজাতকরণের সক্ষমতা ওয়ালটনের আছে। ওয়ালটন পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।  শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পে সরকার ওয়ালটন পণ্য অন্তর্ভুক্ত করেছে এবং আমরা এই চ্যালেঞ্জটি সফলভাবেই অতিক্রম করেছি ।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ বলেন, এখন একটি ল্যাপটপ কিংবা একটি মোবাইল ফোন একজন মানুষকে স্বশিক্ষিত এবং স্বাবলম্বী করে তোলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক্ষেত্রে ওয়ালটন নীরবে দেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে।

ভার্চুয়াল মাধ্যমে বক্তব্যে ইন্টেল এবং মাইক্রোসফটের প্রতিনিধিগণ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে সবাইকে অভিনন্দন জানান। তারা ওয়ালটন ল্যাপটপ বিজয় উল্লাস শীর্ষক ক্যাম্পেইনের সাফল্য কামনা করেন।

উদ্বোধনী বক্তব্যে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লক্ষ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী লিয়াকত আলী। ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ওয়ালটন কম্পিউটার ও আইটি এক্সেসরিজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ। তিনি জানান, নগদ মূল্যে ক্রয়ের ক্ষেত্রে পণ্য ও মডেলভেদে সর্বনিম্ন ৫ থেকে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ক্রেতারা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিমএডি নজরুল ইসলাম সরকার ও এমদাদুল হক সরকার, ওয়ালটন প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, ওয়ালটন গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান এস এম জাহিদ হাসান, নির্বাহী পরিচালক আজিজুল হাকিম ও জিনাত হাকিম প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি