মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
27.1 C
Dhaka

বিকাশ অ্যাপ দিয়ে নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে সেন্ড মানি সেবা ‘অটো পে’

টেকভিশন২৪ ডেস্ক:  জয়পুরহাটে একজন দিনমজুরের সন্তানের পড়ালেখার খরচ চালানোর দায়িত্ব নিয়েছেন ঢাকার রুমা ইসলাম। প্রতি মাসের ৫ তারিখে তিনি ৩ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেন। কর্মজীবি নারী রুমার জন্য মাসের নির্দিষ্ট তারিখে মনে করে টাকা পাঠানোর কাজটা সবসময় হয়ে উঠতো না ব্যস্ততার কারণে। তবে এখন আর তাকে মনে করে টাকা পাঠাতে হচ্ছে না। বিকাশ অ্যাপের অটো পে অপশনে গ্রহণকারীর বিকাশ নাম্বার, টাকার অংক ও কত দিন অন্তর প্রেরণ করা হবে তা দিয়ে সেভ করে রেখেছেন রুমা। এখন মনে থাকুক আর না থাকুক, প্রতি মাসের পাঁচ তারিখে টাকাটা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাচ্ছে প্রাপকের কাছে। এটা রুমার জন্য যেমন স্বস্তির তেমন আনন্দের।

রুমা ইসলামের মত কোটি গ্রাহকের এরকম মনে রেখে টাকা পাঠানোর দায়িত্বটা এখন বিকাশ অ্যাপের। গ্রাহকের টাকা পাঠানো আরো সহজ এবং স্বস্তিদায়ক করতে বিকাশে অ্যাপের সেন্ড মানি সেবায় যুক্ত হয়েছে উদ্ভাবনী এই ‘অটো পে’ ফিচার। এই সেবা ব্যবহার করে যারা নিয়মিত টাকা পাঠান, তাদেরকে এখন থেকে বারবার মনে করে টাকা পাঠাতে হবে না। নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে টাকা পৌঁছে যাবে গ্রাহকের কাছে। এই ব্যবস্থার ফলে, নির্দিষ্ট সময়ে টাকা পাঠানোর কথা ভুলে যাওয়া বা দেরি হওয়ার যেমন কোনো সম্ভাবনা নেই, তেমনি বারবার বিভিন্ন ধাপ পেরিয়ে টাকা পাঠানোর ঝামেলাও থাকবে না প্রেরণকারীর।

সেবাটি চালু করতে বিকাশ অ্যাপের ‘আমার বিকাশ’ কিংবা বিকাশ মেন্যু থেকে ‘অটো পে’ সিলেক্ট করে ‘নতুন অটো পে’ বাটনে ট্যাপ করতে হবে। পরের ধাপে ’সেন্ড মানি’তে ক্লিক করে যে বিকাশ নাম্বারে এই সেবা চালু করতে চান তা সিলেক্ট করে ফ্রিকোয়েন্সি অর্থাৎ প্রতি ১৫ দিন, প্রতি মাস বা প্রতি সপ্তাহে ক্লিক করে টাকার অ্যামাউন্ট দিতে হবে। একজন গ্রাহক চাইলে একাধিক নাম্বারে অটো পে সেবা চালু রাখতে পারবেন এবং যেকোনো সময় তা বাতিলও করতে পারবেন। এছাড়া, কাউকে সেন্ড মানি করার পর কনফার্মেশন স্ক্রিনের ‘এনাবল অটো পে’ বাটন থেকেও এই সেবা চালু করা যায়। অটো পে সেবা ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত দৈনিক/মাসিক লিমিট প্রযোজ্য হবে।

শুধু সেন্ড মানি নয়, ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রেও স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহার করতে পারছেন গ্রাহকরা। ফলে, অটো পে ব্যবহার করে প্রতি মাসের নির্দিষ্ট প্রিপেইড বিল স্বয়ংক্রিয়ভাবে পরিশোধ করতে পারছেন গ্রাহকরা সহজেই। এভাবেই, নতুন সেবা ও ফিচার যোগ হয়ে বিকাশ অ্যাপ প্রতিনিয়তই হয়ে উঠছে আরো বেশী গ্রাহকবান্ধব।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি