শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

টিকটক কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের জন্য সরিয়েছে প্রায় ৯০ মিলিয়ন ভিডিও

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক, তাদের কমিউনিটি গাইডলাইনস অনুসারে প্ল্যাটফর্মটিকে আরও উন্নত করতে সম্প্রতি কমিউনিটি গাইডলাইনস সমূহ আপডেট করেছে।

সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ৯১ মিলিয়নেরও বেশি ভিডিও মুছে ফেলা হয়েছে- যা আপলোড করা সমস্ত ভিডিওর প্রায় ১%। ৭৩.৯% হয়রানি এবং ৭২.৪% প্রতিহিংসা মূলক ভিডিও সক্রিয়ভাবে সরানো হয়েছে। এই ভিডিওগুলিকে কেউ রিপোর্ট করার পূর্বেই সরিয়ে ফেলা হয়েছে।

এক্ষেত্রে একটি ভিডিওকে কেউ রিপোর্ট করার পূর্বেই চিহ্নিত করার পাশাপাশি সরিয়ে ফেলা হয় সক্রিয় অপসারণ পদ্ধতিতে। টিকটক প্ল্যাটফর্মে পোস্ট করার ২৪ ঘন্টার মধ্যেও কিছু ভিডিওটি সরিয়ে ফেলা হয়। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ মিলিয়ন ভিডিও এবং রাশিয়াতে প্রায় ৭ মিলিয়ন ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

শুধু তাই নয়, মিলিয়ন মিলিয়ন স্প্যাম অ্যাকাউন্টের সাথে জাল সম্পৃক্ততা রোধ করার জন্য কঠোর পদক্ষেপের অংশ হিসাবে টিকটক প্ল্যাটফর্ম থেকে বিলিয়ন ফেইক লাইক, ফলোয়ার এবং ফলো রিকুইয়েস্ট স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হয়েছে।

তৃতীয় প্রান্তিকে কোভিড-১৯ সম্বলিত ৪৬ হাজারেরও বেশি ভুল তথ্যের ভিডিও সহ মোট ৮২.৮৬% ভিডিও সক্রিয়ভাবে প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে। টিকটক তাদের সিস্টেমকে প্রতিনিয়ত প্রসারিত করে চলেছে যা আপলোডের সময় নির্দিষ্ট কিছু ক্যাটাগরিকে সনাক্ত করে অপসারণ করে দেয়। যার মধ্যে নগ্নতা এবং যৌন কার্যকলাপ, শিশু নিরাপত্তা এবং অবৈধ কার্যকলাপ এবং নিয়ন্ত্রিত পণ্য অন্যতম।

এর  ফলস্বরূপ, স্বয়ংক্রিয়ভাবে অপসারণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যা টিকটক-এর সামগ্রিক নিরাপত্তাকে উন্নত করছে এবং ঘৃণাত্মক বক্তব্য, প্রতিহিংসা মূলক কনটেন্ট, হয়রানি এবং ভুল তথ্যের মতো প্রাসঙ্গিক বা সূক্ষ্ম বিষয়বস্তু পর্যালোচনায় আরও বেশি সময় ফোকাস করতে সক্ষম করে।

সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুনঃ https://www.tiktok.com/transparency/en-us/community-guidelines-enforcement-2021-3/

প্রতিবেদনটি বাংলাতেও পড়তে পারবেন এই সাইটে https://www.tiktok.com/transparency/bn-bd

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি