বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

বিনোদনপ্রেমীদের জন্য অত্যাধুনিক সাউন্ডবার

টেকভিশন২৪ ডেস্ক: বিনোদনপ্রেমীদের জন্য অত্যাধুনিক দুটি সাউন্ডবার নিয়ে এসেছে প্রযুক্তিখাতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ালটন। ওয়ালটনের সাউন্ড ডিভাইস ব্র্যান্ড ‘কোরাস’ এর প্যাকেজিং এ বিশ্বমানের ফিচারসমৃদ্ধ আকর্ষণীয় ডিজাইনের ওই সাউন্ডবার দেবে সুমধুর ও জোরালো শব্দ। গান শোনা, মুভি দেখা কিংবা গেম খেলায় অনন্য অনুভূতি পাবেন গ্রাহক। ওয়ালটনের ওই সাউন্ডবারগুলো মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, টেলিভিশনসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। আলাদা রিমোট কন্ট্রোল সুবিধা থাকায় ব্যবহারকারীর ইচ্ছেমতো ঘরের যে কোনো প্রান্ত থেকেই ওয়ালটন সাউন্ডবার নিয়ন্ত্রণ করতে পারবেন।

ওয়ালটন সূত্রে জানা গেছে নতুন আসা সাউন্ডবার দুটোর মডেল ডব্লিউএসবি৪০ (WSB40) এবং ডব্লিউএসবি১২০ (WSB120)।  ৪০ আরএমএস ওয়াট ক্ষমতা বিশিষ্ট  ৯০০ মিমি দৈর্ঘ্য, ৬৮ মিমি উচ্চতা এবং ৯০ মিমি প্রশস্ত ডব্লিউএসবি৪০ মডেলে রয়েছে ৪টি উন্নতমানের স্টেরিও স্পিকার। বিশেষ ফিচার হিসেবে এতে থাকছে এলসিডি ডিসপ্লে। সেই সাথে রয়েছে ব্লুটুথ, অক্স, এইচডিএমআই এবং ইউএসবি (Bluetooth, AUX, HDMI, USB) প্লে মোড।

অন্যদিকে 120 ওয়াট আউটপুট পাওয়ারের ডব্লিউএসবি১২০ (WSB120) মডেলটিতে সাউন্ডবার ছাড়াও বাড়তি হিসেবে থাকছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সাবউফার, যা সারা বাড়িজুড়ে আরামদায়ক সাউন্ড কোয়ালিটি নিশ্চিত করবে।

নতুন আসা এই ডিভাইসগুলো সম্পর্কে ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী বলেন “প্রযুক্তিখাতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ালটন প্রতিনিয়তই গ্রাহকদের দিচ্ছে নতুন সব পণ্য। ওয়ালটন পণ্যের প্রতি গ্রাহকদের বিপুল আগ্রহ এবং অগাধ আস্থা রয়েছে। বেশ কিছুদিন আগেই বাজারে আসে ওয়ালটনের ৩:১ স্পিকার এবং ব্লুটুথ স্পিকার। যা ইতোমধ্যেই ক্রেতাদের মাঝে বিপুল সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় ওয়ালটন সম্প্রতি নতুন দুই মডেলের সাউন্ডবার নিয়ে এসেছে।

তিনি জানান, দেশের বাজারে স্মার্ট ডিভাইস হিসেবে সাউন্ডবারের বিপুল চাহিদা রয়েছে। এই চাহিদার কথা মাথায় রেখেই ক্রেতাদের পছন্দ ও সাধ্য অনুযায়ী বিভিন্ন ধরণের উন্নতমানের অডিও ডিভাইস নিয়ে আসছে ওয়ালটন। যার নতুন সংযোজন এই দুই মডেলের সাউন্ডবার। এই সাউন্ডবারগুলো ব্যবহার করে ক্রেতারা ঘরে বসেই উপভোগ করতে পারবেন আরামদায়ক এবং উন্নতমানের সাউন্ড কোয়ালিটি যা তাদের প্রাত্যাহিক জীবনের বিনোদনে যোগ করবে ভিন্ন মাত্রা।   

জানা গেছে, স্লিম ডিজাইনের দুটি সাউন্ডবারের মধ্যে ডব্লিউএসবি৪০ (WSB40)  মডেলের সাউন্ডবারের বাজারমূল্য ৫,৭৫০ টাকা। আর সাবউফারযুক্ত ডব্লিউএসবি১২০ (WSB120) মডেলের দাম রাখা হয়েছে ৯,৭৫০ টাকা। ডিভাইসগুলো পাওয়া যাবে সারা দেশব্যাপী ছড়িয়ে থাকা ওয়ালটনের সব শোরুমে। সাউন্ডবারগুলোতে থাকছে  এক বছরের বিক্রয় পরবর্তী সেবা।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি