রবিবার, জুলাই ২৬, ২০২৬
33 C
Dhaka

বাংলাদেশে কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ আয়োজন

টেকভিশন২৪ ডেস্ক: কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ হল এমন একটি শিক্ষামূলক প্রোগ্রাম যেখানে শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS) এ ফ্রি-ফ্লাইং রোবট (Astrobee and Int-Ball) প্রোগ্রামিং করে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। এই প্রোগ্রামে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা নতুন পদ্ধতিগুলো শিখতে পারে এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত (STEM) ফিল্ডে তাদের দক্ষতা উন্নয়ন করতে পারে। এটা তাদের শিক্ষামূলক এবং পেশাজীবনের লক্ষ্য নির্ধারণ করার উদ্দেশ্যে তাদের উৎসাহিত করে।

সম্প্রতি অনলাইন প্লাটফর্ম যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানী ও প্রকৌশলী ড. মিজানুর চৌধুরী একটি কর্মশালা পরিচালনা করেন যেখানে এই প্রতিযোগিতার নিয়ম কানুন, উদ্দেশ্য ও মেন্টরদের করনীয়গুলি নিয়ে আলোচনা করা হয়।

এ বছর বিশ্বব্যাপী এই প্রতিযোগিতাটির চতুর্থ আসর আয়োজিত হচ্ছে। এ আয়োজন সফল করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও এসটিএমএক্স-৩৬৫ এর মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে,যার ফলে পার্টনার হিসাবে বিডিওএসএন কাজ করছে। প্রতিযোগিতাটিকে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে পৌঁছে দেয়ার কাজ করবে বিডিওএসএন। STEMX-365 হল একটি স্বেচ্ছাসেবক সংগঠন যা উন্নয়নশীল দেশের ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষভাবে আন্তর্জাতিক স্পেস স্টেশন ভিত্তিক শিক্ষা প্রদানে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে এই সংগঠনটির মেন্টরিং এর ফলে দেশের ছাত্র-ছাত্রীরা ২০২১ সালে JAXA Kibo ABC প্রোগ্রামে বিশ্বের অন্যান্য ১২টি দেশের ছাত্র-ছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতা করে দ্বিতীয় স্থান অর্জন করে। অন্যদিকে বিডিওএসএন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স ক্লাবগুলোর সাথে সমন্বিতভাবে রোবটিক্স এবং আইওটি নিয়ে কাজ করছে। এর পাশাপাশি রোবটিক্সের বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে বিডিওএসএন।

আগামী ১লা এপ্রিলের মধ্যে https://tinyurl.com/KRPC4RE লিঙ্কে গিয়ে টীম রেজিস্ট্রেশন করতে হবে। প্রিলিমিনারী রাউণ্ডের জন্য অংশগ্রহনকারীদেরকে আগামী ২৫জুন, ২০২৩ তারিখের মধ্যে নির্ধারিত সাইটে গিয়ে প্রোগ্রাম জমা দিতে হবে। বাছাইকৃতদের নিয়ে আগামী ২৬ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত প্রিলিমিনারী রাউন্ড অনুষ্ঠিত হবে। অক্টোবর মাসে এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

বরাবরের মতোই এ বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সাথে যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করছে STEMX-365 এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি – JAXA. পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি