বুধবার, অক্টোবর ২১, ২০২৬
30.2 C
Dhaka

মনস্টারল্যাবের আয়োজনে ‘বিপিও বিয়ন্ড বর্ডারস’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক কর্মকর্তাদের মাঝে সহযোগিতাকে উৎসাহিত করতে মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস আয়োজন করেছে ‘বিপিও বিয়ন্ড বর্ডারস’। খাত সংশিষ্টদের সঙ্গে সঙ্গে নেটওয়ার্কিং এবং সংযোগ তৈরি উদ্দেশ্যে এই আয়োজন। দেশের আউটসোর্সিং সেক্টরের উন্নতির জন্য দেশের বিভিন্ন সেক্টরের শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরর অন্তর্দৃষ্টি ব্যাখ্যা করার এবং সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করার সুযোগ দিতে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বিএসিসিও) সভাপতি ওয়াহিদ শরীফ, মহামান্য লিও টিটো এল. অসান, জেআর অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি ফিলিপাইন, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অব শ্রীলঙ্কা এবং রিপাবলিক অব মালদ্বীপের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে আগত অতিথিরা এ খাত নিয়ে তাদের ধারণা ব্যক্ত করেন। তারা উল্লেখ করেন, কীভাবে একটি প্রগতিশীল ব্যবসা মানের সঙ্গে আপস না করেই খরচ কমাতে বিপিও পরিষেবাগুলো অর্জন করতে পারে। দক্ষতার উন্নতি করতে পারে। বিশেষ দক্ষতা ও প্রযুক্তিতে অ্যাক্সেস লাভ করতে পারে। এর পাশাপাশি, তারা এ ধরনের ইভেন্টের গুরুত্বও উল্লেখ করেছেন। যা বিপিও পরিষেবা প্রদানকারী এবং অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে সহায়তা করে। বিপিও পরিষেবাকে কেন্দ্রবিন্দু হিসেবে রেখে মনস্টারল্যাব হোল্ডিং ইনকর্পোরেটেডের গ্রুপ ডেপুটি সিইও এবং সিএফও ইয়োশিহিরো নাকাহারা জানান, কীভাবে তরুণ উদ্যোক্তারা বিভিন্ন পরিষেবা আউটসোর্স করতে পারে। কীভাবে বিপিও এর আর্থ-সামাজিক কাঠামো পরিবর্তন করতে পারে সে সম্পর্কে তার মূল্যবান ধারনাগুলো ব্যক্ত করেন। তার মতে বিপিও পরিষেবাগুলো বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অর্থনীতির জন্য একটি ইতিবাচক ফলাফল বয়ে আনবে।

মনস্টারল্যাবের গ্লোবাল ফিন্যান্সিয়াল শেয়ারড সার্ভিস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান রাশেদুজ্জামান খান দীপ্ত, মনস্টারল্যাব ইএসের এনগেজমেন্ট ডিরেক্টর মেহেদী হাসান জুলফিকার এবং কো-চেয়ারম্যান লোকাল মার্কেট ডেভেলপমেন্টসহ (বিএসিসিও) বেশ কয়েকজন বিশিষ্ট কর্মকর্তা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশ নিয়েছিলেন, এসটিসি-এর চেয়ারম্যান শামীমা বেগম, আজকের ডিল, ডেলিভারি টাইগার ও বিডিজবস ডট কমের কর্ণধার ফাহিম মাশরুর প্রমুখ। বক্তারা বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কীভাবে বিপিও সেবার সুবিধা নিতে পারে সে বিষয়ে মতামত দেন। বাংলাদেশের প্রতিভার সম্ভাবনা এবং বিপিও পরিষেবা প্রদানকারী হিসাবে তাদের ক্যারিয়ারে উন্নতির জন্য বক্তারা নিষ্ঠার কথাও উল্লেখ করেছেন।

সামগ্রিকভাবে, ইভেন্টটি একটি অন্তর্দৃষ্টিপূর্ণ ছিল যা উপস্থিতদের বিপিও পরিষেবা সম্পর্কে আলোকিত করেছিল এবং সীমানা ছাড়িয়ে সম্প্রসারণের সুযোগ সম্পর্কে ধারণা দিয়েছে। মনস্টারল্যাব হল ২০০৬ সালে জাপানের টোকিওতে প্রতিষ্ঠিত একটি ডিজিটাল পরামর্শদাতা।

কোম্পানি, যেটি এন্ড-টু-এন্ড এন্টারপ্রাইজ-লেভেল ডিজিটাল সলিউশনে বিশেষজ্ঞ, আলিবাবা গ্রুপ, ফুজিৎসু এবং দ্য মেটের মতো বিশ্ব-বিখ্যাত কর্পোরেশনের জন্য শত শত প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি