বুধবার, জুন ১০, ২০২৬
28.7 C
Dhaka

বাংলাদেশে উন্মোচিত হলো রেডমি ৯ স্মার্টফোন

টেকভিশন ডেক্স: শাওমি বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে। নতুন এই এন্ট্রি লেভেলের স্মার্টফোনটি পূর্বে আনা রেডমি স্মার্টফোনগুলো থেকে কিছুটা বড়, এতে আছে এআই কোয়াড ক্যামেরা সেটআপ, ৬.৫৩ ইঞ্চি ফুলএইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে, শক্তিশালী চিপসেট এবং দারুণ ডিজাইন।

শাওমি বাংলাদেশ এর কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা রেডমি সিরিজের স্মার্টফোনগুলোর মাধ্যমে মি ফ্যানদের সবসময় অপেক্ষাকৃত সাশ্রয়ীমূল্যে সর্বোচ্চ প্রযুক্তির ডিভাইস তুলে দিতে চেয়েছি। বাংলাদেশের বাজারে এন্ট্রি লেভেলের স্মার্টফোন হিসেবে রেডমি ৯ বড় ব্যাটারি আর কোয়াড ক্যামেরা সেটআপের এক অনবদ্য ডিভাইস। আমরা আশাবাদী, শাওমির গ্রাহক ও ফ্যানরা রেডমি ৯ স্মার্টফোনটি পছন্দ করবেন।’ 

এন্ট্রি লেভেলের স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা : এন্ট্রি লেভেলের রেডমি স্মার্টফোনে প্রথমবারের মতো কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হযেছে, জীবনের বিশেষ মুহূর্তগুলো ধরে রাখতেই রেডমি ৯ এমন ফিচার নিয়ে হাজির হয়েছে। আপনি যদি দ্রুত ছবি তুলতে চান, কিংবা ওয়াইড অ্যাঙ্গেল গ্রুপ শট, ডিটেইলসহ ক্লোজ-আপ অথবা সুন্দর পোর্ট্রেট, যেটাই নিতে চান, রেডমি ৯ আপনাকে সব ধরণের সুবিধাই দিবে। প্রিমিয়াম ক্যামেরা ফিচারে ডিভাইসটি আপনাকে ফটোগ্রাফিতে সৃজনশীলতা দেখাতে সহায়তা করবে। এজন্য ফোনটিতে রয়েছে ক্যালিডোস্কোপ এবং পাম শাটার ফিচার।

রেডমি ৯ স্মার্টফোনে ব্যবহারকারীরা আরও বড় ও উন্নত স্ক্রিনপাচ্ছেন। এতে থাকছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে। এই ফোনে আরও পাচ্ছেন ভালো ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সের ও ক্রিস্টাল ক্লিয়ার ডিটেইলস।সুরক্ষার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে টিইউভি রাইনল্যান্ড ব্লু লাইট সার্টিফিকেশন এবং কর্নিং গরিলা গ্লাস প্রযুক্তি।

সবার জন্য পারফরম্যান্স : পারফরম্যান্সের জন্য রেডমি ৯ ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। যা এর পূর্বসূরী অপেক্ষা ২০৭ শতাংশ বেশি পারফরম্যান্স দেবে। এতে আছে  শক্তিশালী ৫০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর ফলে রেডমি ৯ ডিভাইসটি আপনার প্রতিদিনের কাজে , ও গেম খেলার সময় অনেক বেশি পাওয়ার ব্যকআপ দেবে। এমনকি ফোনটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে, ফলে গেইম খেলতে খেলতেই চাইলে অল্প সময়ের মধ্যেই ডিভাইসটি চার্জ করে নিতে পারবেন ।

স্টাইলিশ ফোনে অনেক ফিচার : রেডমি ৯ ফোনে প্রত্যাশিত স্টানিং ডিজাইন রয়েছে। ফোনটির পিছনে রয়েছে গ্রাডিয়েন্ট কালার ডিজাইন এবং অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট  টেক্সার। রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বিশেষ ডিজাইনে ক্যামেরার পাশে দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই অংশটিতে একটি ট্রেন্ডি সার্কেল ডিজাইন দেওয়া হয়েছে। ফলে রেডমি ৯ হাতে ধরতে আরও আরামদায়ক এবং আনলক করা আরও সহজ হয়।

এছাড়াও রেডমি ৯ ফোনে রয়েছে ৩.৫ মিলি হেডফোন জ্যাক, আইআর ব্লাস্টার, ডুয়েল সিমের সঙ্গে আলাদা মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সুবিধা। প্রকৃতপক্ষে রেডমি ৯ ব্যবহারকারীদের কোন ফিচারের সাথেই কম্প্রোমাইজ করতে হয় না, কেননা তারা এই ফোনে সব সুবিধাই পাচ্ছেন।  

দাম ও কবে পাওয়া যাবে : রেডমি ৯ বাংলাদেশে কার্বন গ্রে, ওসান গ্রিন এবং সানসেট পার্পেল – এই তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের এই ফোনের দাম ১৪,৯৯৯ টাকা। এটি ১২ জুলাই ২০২০ থেকে অথোরাইজড মি স্টোর এবং রিটেইল পার্টনারদের স্টোরে পাওয়া যাবে।  

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সর্বশেষ

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি