শনিবার, আগস্ট ১, ২০২৬
31.6 C
Dhaka

বাংলাদেশের সাথে চীনের উন্নয়ন অংশীদারিত্ব দিন দিন শক্তিশালী হচ্ছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত সঙ ইয়ান বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশ হিসেবে অভিহিত করে বলেছেন, বাংলাদেশের সাথে চীনের উন্নয়ন অংশীদারিত্ব দিন দিন শক্তিশালী হচ্ছে। ভবিষ্যতে এ উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তি বিষয়ক বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলায় চীনের আগ্রহের কথা ব্যক্ত করেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার এর সাথে তার বাংলাদেশ সচিবালয়স্থ দপ্তরে সৌজন‌্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। এ সময় তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে মোবাইল ও টেলিযোগাযোগ খাতসহ ডিজিটাল অবকাঠামো খাতের উন্নয়ন সংক্রান্ত বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন।
চীন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকার প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে এসব সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

মন্ত্রী মোবাইলসহ ডিজিটাল যন্ত্র সংযোজন ও উৎপাদন শিল্পের জন্য নতুন প্রজন্মের ছেলে মেয়েরা খুবই দক্ষতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে বলেন, এ খাতেও লাভজনক বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি চীনকে ডিজিটাল যন্ত্র উৎপাদনে বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানান।
চীনের রাষ্ট্রদূত বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশ হিসেবে অভিহিত করে বলেন, পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এ অঞ্চলের সব দেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে।

তিনি বলেন, বাংলাদেশের সাথে চীনের উন্নয়ন অংশীদারিত্ব দিন দিন শক্তিশালী হচ্ছে। ভবিষ্যতে এ উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি