শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
31 C
Dhaka

বসুন্ধরা গ্রুপ ও স্মার্ট টেকনোলজিসের মধ্যে ডেটা সেন্টার বিষয়ক চুক্তি

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ব্যাবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সাথে স্মার্ট টেক বিডি লিমিটেডের ‘ডেটা সেন্টার রিভ্যাম্প প্রজেক্ট ‘ভিএমওয়্যার (VMware) ক্লাউড ফাউন্ডেশন (ভিসিএফ)’ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার গুলশানের একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা গ্রুপের ডিএমডি মো. মুস্তাফিজুর রহমান এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক (কর্পোরেট অ্যান্ড এন্টারপ্রাইজ বিজনেস) শাহেদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। বসুন্ধরা গ্রুপ আইটির ডিজিএম উজ্জ্বল মোল্লাকে এই প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার হিসেবে মনোনীত করা হয়েছে।

এই প্রকল্পের সমস্ত পর্যায় ২০২৩ সালের মাঝামাঝি শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সিআইও (সেক্টর-এ এবং সি) সিফাত জাহান নূর বলেন, ‘বসুন্ধরা গ্রুপ একটি বিশ্বমানের প্রযুক্তি সমাধান অংশীদার ভিএমওয়্যারের সহায়তায় একটি হাইব্রিড অবকাঠামো তৈরি করতে যাচ্ছে। আমরা আমাদের ব্যবসার গতিশীলতা, স্কেলেবিলিটি, নিরাপত্তা এবং কর্মক্ষমতা প্রদান করতে পেরে রোমাঞ্চিত, যা আমাদের ব্যবসার বৃদ্ধি এবং ভবিষ্যতের সম্প্রসারণকে টিকিয়ে রাখবে৷’

বসুন্ধরা গ্রুপের সেক্টর-সি-এর সিএইচআরও দেলোয়ার হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড বিডি) তৌফিক হাসান, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের জিএম রোকন উদ্দিন ফিরোজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রকল্পটি সম্পূর্ণ হলে বাংলাদেশে এটিই হবে বড় পরিসরে ভিএমওয়্যার (VMware) ক্লাউড ফাউন্ডেশন (VCF) প্রকল্পের প্রথম বাস্তবায়ন। এটি বসুন্ধরা গ্রুপের জন্য একটি অসাধারণ কৃতিত্ব হয়ে থাকবে। একই সাথে এটি একটি দীর্ঘ প্রতীক্ষিত প্রকল্প, যা আইটি-অটোমেশন কার্যক্রমকে আরো গতিশীল করবে এবং অত্যাধুনিক প্রযুক্তির এই সন্নিবেশ নির্ঝঞ্ঝাট ও অধিক নিরাপত্তায় গ্রুপের আইটি অবকাঠামো পরিচালনায় সর্বাঙ্গীণ কর্মকাণ্ড সহজতর করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি