বুধবার, আগস্ট ২৬, ২০২৬
28 C
Dhaka

ফেসবুকে আপনার তথ্য চুরি হয়েছে কি না, জানার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশসহ ১০৬ দেশের ৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এসব তথ্য প্রকাশ করে একটি লো-লেভেল হ্যাকিং প্ল্যাটফর্ম প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। তথ্য ফাঁস হওয়ার তালিকায় বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারী রয়েছেন ৩৮ লাখ। সবচেয়ে বেশি ৩ কোটি ২০ লাখ তথ্য প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের। রয়েছে যুক্তরাজ্যের এক কোটি ১০ লাখ ও ভারতের ৬০ লাখ ব্যবহারকারীর গোপনীয় তথ্য।

অনেকটা বিনামূল্যে ফেসবুক ব্যবহারকারীদের এসব তথ্য অনলাইনে একজন বিক্রি করছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রকাশিত তথ্যগুলোর মধ্যে রয়েছে, ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর, ফেসবুক আইডি, পুরো নাম, ঠিকানা, জন্মতারিখ, প্রোফাইল এবং কিছু ক্ষেত্রে ইমেইল ঠিকানা।

ফাঁস হওয়া তথ্যে দেখা যায়, ফেসবুকের কর্ণধার স্বয়ং মার্ক জাকারবার্গের ব্যক্তিগত তথ্যও চুরি হয়ে গেছে। জাকারবার্গের ব্যক্তিগত মোবাইল নাম্বার, ই মেইল, জন্ম তারিখ চুরি করে ফাঁস করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ফেসবুকের বক্তব্য, নিরাপত্তা ত্রুটির কারণে এই তথ্যগুলো ফাঁস হয়েছে। তবে ২০১৯ সালেই তারা সব ঠিক করে ফেলেছেন। এই তথ্যগুলো আগের চুরি করা।

চুরি হওয়া তথ্যের মধ্যে আপনার অ্যাকাউন্টের তথ্যও আছে কিনা তা জানা খুব সহজ একটি কাজ নয়। তবে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ‘হ্যাভ আই বিন পনড’ নামক একটি ওয়েবসাইট দিয়ে চাইলে আপনি এ কাজটি করতে পারেন। মূলত ওয়েবসাইটটিতে গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল ঠিকানা কিংবা মোবাইল ফোন নম্বর দিলেই তারা বলে দেবে আপনার অ্যাকাউন্টের কোনো তথ্য ফাঁস হয়েছে কিনা। 

এর জন্য প্রথমে আপনাকে haveibeenpwned.com ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর আপনার মোবাইল নম্বর বা ইমেইল ঠিকানা ইনপুট দিয়ে ‘pwned?’ লেখা বোতামে ক্লিক করতে হবে। মোবাইল নম্বরের বেলায় লিখতে হবে ইংরেজিতে এবং আন্তর্জাতিক ফরম্যাটে। এরপর আপনার অ্যাকাউন্টের ফাঁস হওয়া তথ্যে থাকলে লাল আর না থাকলে সবুজ বার্তা দেখাবে।    সময়টিভি অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক: নতুন কিছু নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি