বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে জেনারেটরের ডিজেল ফ্রি করার নির্দেশনা

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: ফেনী জেলার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটর কর্তৃক জেলায় নিয়োজিত জেনারেটরগুলোর ডিজেল ফ্রি করার নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

আজ বিটিআরসি কে তিনি এই নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, বিদ্যুৎ না থাকায় ফেনী জেলার ৭৮ টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে প্রচুর ডিজেলের প্রয়োজন হচ্ছে। বর্তমানে বন্যা পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার গুলো সচল রাখা অত্যন্ত জরুরী তাই তিনি বিটিআরসিকে ৭৮টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটর কর্তৃক জেলায় নিয়োজিত জেনারেটরগুলোর প্রয়োজনীয় ডিজেল বিনামূল্যে প্রদান করার নির্দেশনা দিয়েছেন।

প্রতি ঘন্টায় পোর্টেবল জেনারেটরে(পিজি) (৭৫ কেভী) ডিজেল ব্যবহৃত হয় ২.৩ লিটার এবং জেনারেটর(ডিজি) (৩০ কেভী) ডিজেল ব্যবহৃত হয় ৪.৪ লিটার। এই হিসেবে ৭৮ টি জেনারেটরে প্রতিদিন ৬৫৫২ লিটার ডিজেল ব্যবহৃত হয় যার মূল্য ৭ লাখ ১৪ হাজার ১৬৮ টাকা এবং ৭ দিনে ৪৫ হাজার ৮৬৪ লিটার যার মূল্য ৪৯ লক্ষ ৯৯ হাজার ১৭৬ টাকা।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার নির্দেশনায় বিটিআরসির ফান্ড থেকে এই টাকা প্রদান করা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি