বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

ফেইসবুকে যোগ দিলেন বাংলাদেশের মেয়ে “জারিন ফাইরুজ মুন”

টেকভিশন২৪ ডেস্ক: শেরপুরের কন্যা যোগ দিলেন ফেসবুকে। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার মেয়ে”জারিন ফাইরুজ মুন”। তিনি বর্তমানে কাজ করছেন বিশ্বের অন্যতম বড় ও সেরা প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুকে”।
 
জারিন ফাইরুজ মুনের ছোট থেকেই বেড়ে ওঠা শেরপুর শহরেই। শেরপুর শহরের গৌরিপুরে তার বাসা। ২০০৮ সালে শেরপুরের স্বনামধন্য “দিশা প্রিপারেটরি এন্ড হাই স্কুল” থেকে এস এস সি এবং ২০১০ সালে “শেরপুর সরকারি কলেজ” থেকে এইচ এস সি পাশ করেন।
 
এরপর তিনি ভর্তি হন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( কুয়েটে)। সেখানে তিনি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। কুয়েটে পড়াশোনা অবস্থায় শ্রম ও মেধায়, খুব কম বয়সেই তিনি অনেক সাফল্য অর্জন করেছেন। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয় টপার, পেয়েছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পেয়েছেন বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক, পেয়েছেন কুয়েটে শিক্ষকতারও সুযোগ। এখানেই শেষ নয়, দেশের বাইরেও তিনি সাফল্য ধরে রেখেছেন।
 
পেয়েছেন যুক্তরাষ্ট্রের “স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে” পি এইচ ডির সুযোগ। বর্তমানে তিনি সেখানে পিএইচডিরত আছেন।
 
এ বছর (২০২১) মার্চে তিনি ফেসবুক থেকে, ফেসবুকের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমে ইন্টার্ন হিসেবে কাজ করার অফার পান।
 
গত সপ্তাহে তিনি ফেসবুকে ইন্টার্ন হিসেবে জয়েন করেছেনে এবং কাজ করছেন ফেসবুকের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমে।
 
শেরপুর থেকে ফেসবুকে এ যাত্রা খুব সহজ ছিল না তার জন্য। অনেক পরিশ্রম, মেধা ও অধ্যবসায় কাজে লাগিয়ে তিনি আজ এ সাফল্য অর্জন করেছেন।
 
শেরপুরবাসী ও দেশের মানুষের জন্য এটা অনেক গৌরবের। হয়তো অনেকের কাছেই খবরগুলো অজানা যে, শেরপুর থেকে দেশে ও দেশের বাইরে অনেকেই অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে, ভালো পজিশনে কাজ করে যাচ্ছেন। বি:দ্র:ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি