সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
27 C
Dhaka

পথশিশুদের বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পন্সর ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত পথশিশুদের বিশ্বকাপ ‘দ্য স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ ২০২২’ এ বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে জনপ্রিয় অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। বাংলাদেশর পক্ষে এ বিশ্বকাপে অংশ নিয়েছে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনোমিক ডেভলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) এর দল। বাংলাদেশের এ টিমকে পাঁচ হাজার ইউরো সহায়তা দিচ্ছে ফুডপ্যান্ডা।

সারাবিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয়। আন্তর্জাতিকভাবে এ আয়োজনের মাধ্যমে এই শিশুদের অধিকার ও সুরক্ষার বিষয়গুলো সামনে নিয়ে আসা হয়। চলতি বছরের ৮ অক্টোবর থেকে চতুর্থবারের মতো পথশিশুদের এ বিশ্বকাপ শুরু হয়। এর আগে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও রাশিয়ায় এ বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল।

ফুডপ্যান্ডা বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা বলেন, “খুব ছোটবেলা থেকেই আমি খেলাধুলা পছন্দ করতাম। এই বিশ্বকাপটি সামাজিক ও লিঙ্গ  বৈষম্য, পারিপার্শ্বিকতাকে উপেক্ষা করে সবাইকে এক জায়গায় নিয়ে এসেছে। বাংলাদেশ দলের এই মেয়ে খেলোয়াড়দের সাথে দেখা করে, কথা বলে আমি মুগ্ধ হয়েছি। তাদের প্রত্যেকের সংগ্রামের গল্পগুলো আমাকে ভীষণভাবে আবেগতাড়িত করেছে। এতো প্রতিবন্ধকতার পরেও জীবন নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি  খুবই ইতিবাচক।”     

এই আসরে বাংলাদেশ দলের অধিনায়ক জেসমিন আক্তার বলেন, “দোহায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করতে পারায় আমরা গর্বিত। এমন আন্তর্জাতিক আসরে বাংলাদেশের জার্সি গায়ে জড়ানো সত্যিই রোমাঞ্চকর।”

স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০০০ সাল থেকে কাজ করছে লিডো।         

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি