শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

ফটোগ্রাফিতে আলোর চিন্তা দূর করছে ভিভো

টেকভিশন২৪ ডেস্ক:  তৃতীয় প্রজন্মের স্মার্ট অরা লাইট পোট্রেট ফটোগ্রাফি নিয়ে কাজ করছে ভিভো। প্রযুক্তি এবং ফ্যাশন-এই দুইয়ের সংমিশ্রনে স্মার্টফোনপ্রেমীদের বিশেষ সুবিধা দেবে গেøাবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই আভাস পাওয়া যাচ্ছে।

স্মার্ট অরা লাইট ৩.০, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা, ১২০ হার্জ রিফ্রেশ রেটের থ্রি-ডি কার্ভড ডিসপ্লে নিয়ে আসছে ভি সিরিজের নতুন স্মার্টফোন ভি৩০।

এবার স্মার্ট অরা লাইট ৩.০ হয়েছে আরো স্মার্ট, আরো উজ্জ্বল। আকারে এসেছে পরিবর্তন। যা আগের অরা লাইটের চেয়ে প্রায় ১৯ গুণ বড়। স্মার্ট কালার টেম্পারেচার এডজাস্টমেন্ট এবং ডিসটেন্স সেনসেটিভ লাইটিং সুবিধা থাকবে এই স্মার্টফোনে। ৫০ গুণ সফট লাইট সুবিধা দেবে এবারের স্মার্ট অরা লাইট ৩.০।

স্টুডিও লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে গত বছর ভি২৭ দিয়ে অরা লাইটের যাত্রা শুরু করে ভিভো। ভিভো ভি২৯ এ অরা লাইট হয়েছে আরো স্মার্ট। এবার স্মার্ট অরা লাইট ৩.০ দিয়ে ভিভো ভি৩০ হবে পোর্টেবল ফটোগ্রাফি স্টুডিও। এমনই এক অভিনব যাত্রার অপেক্ষায় আছে প্রযুক্তিপ্রেমীরা।

পাশাপাশি স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৫০ মেগাপিক্সল আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা। ক্যামেরাটিতে ১১৯০ ফিল্ড অফ ভিউতে ছবি তোলা যাবে। অর্থাৎ গ্রæপ ছবি তোলার জন্য এই ক্যামেরা দারুণ কাজ করবে। এছাড়া ব্যাক সাইডে থাকবে আরো ৫০ মেগাপিক্সেল ভিসিএস (ভিভো ক্যামেরা-বায়োনিক স্পেক্টার্ম) ট্রু কালার মেইন ক্যামেরা। অভিনব এই প্রযুক্তিটি ফটোগ্রাফির কালার টোন স্বাভাবিক রেখে নান্দনিক ছবি দেবে। 

প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি ১২০ হার্জ রিফ্রেশ রেটের থ্রি-ডি কার্ভড ডিসপ্লেও থাকছে নতুন এই স্মার্টফোনে। ভিভো ভি সিরিজের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটারি ক্যাপাসিটি থাকছে ভি৩০ তে। এক্ষেত্রে ওজন, পুরুত্ব ও ডিজাইনের দিক দিয়ে কোনো ছাড় দেয়নি ভিভো। সম্ভবত, বছরের শুরুতে আসা স্মার্টফোনটি ইন্ডাস্ট্রির লিডিং ইনোভেশন হতে চলেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি