সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
26 C
Dhaka

প্রিয়জন হেলথকেয়ার ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চুক্তি  

টেকভিশন২৪ ডেস্ক: প্রিয়জন হেলথকেয়ার লিঃ ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত।

১৬ ই মার্চ ২০২১ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কার্যালয়ে উভয়পক্ষের এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

প্রিয়জন হেলথকেয়ার লিঃ একটি টেকনোলজি ভিত্তিক হোম হেলথ কেয়ার স্বাস্থ্যসেবা প্রদানকারি মার্কেটপ্লেস, যার মাধ্যমে দেশজুড়ে সহজেই উপযুক্ত নার্স/কেয়ারগিভার, হোম ডাক্তার সার্ভিস,মেডিক্যাল সরঞ্জাম ভাড়া ও ক্রয় এবং চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট, অডিও/ভিডও কনসাল্টেশন রোগীর চাহিদা অনুযায়ী সার্ভিস পাওয়া যায়। এ ছাড়া স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে অনলাইনে এবং অন্যান্য মাধ্যমে দেশব্যাপী প্রিয়জন এর আরো অনেক কার্যক্রম রয়েছে। এদিকে, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর অধীনে বাংলাদেশের সবচেয়ে আধুনিক ব্যবস্থাপনায় পরিচালিত দি ম্যাটস,জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ,  নর্থ ওয়েস্টার্ন নার্সিং কলেজ, এবং আইআইএইচএস দক্ষতা ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদানকারী জনশক্তি তৈরী করে আসছে. উক্ত প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীদের আরো বেশি দক্ষ করে গড়ে তোলার লক্ষে প্রিয়জন এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে.

এই চুক্তির অধীনে এখন থেকে প্রিয়জন, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আওতাধীন সকল শিক্ষার্থীদের মেডিক্যাল স্কীল ডেভেলপমেন্ট এবং কর্মদক্ষতার উপর বিশেষ ট্রেনিং ও সার্টিফিকেট প্রদান করবে। এছাড়াও মেডিক্যাল পেশায় বেকারত্ব দূরীকরণের অংশ স্বরূপ প্রিয়জন প্ল্যাটফর্মে কাজ করার উপযোগী করে গড়ে তুলবে।

এ চুক্তির ফলে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর আওতাধীন সকল প্রশিক্ষিত হেলথকেয়ার প্রফেশনালসদের মাধ্যমে প্রিয়জন এর পেশেন্টগন তাদের নিজ ঠিকানায় স্বাচ্ছন্দে সেবা নিতে পারবেন।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন ডাঃ আশিক উর রহমান (প্রোগ্রাম ডিরেক্টর), অপু চন্দ্র সাহা (একাডেমিক কো-অর্ডিনেটর), শুভ সাহা (এডমিন কো-অর্ডিনেটর) এবং প্রিয়জন এর পক্ষে উপস্থিত ছিলেন স্বপন ইসলাম মাজিদ (ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর), মোখলেসুর রহমান মিজবাহ (কো-ফাউন্ডার এন্ড সিইও), মৌসুমি আক্তার (পাবলিক রিলেশনশীপ এক্সিকিউটিভ) সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি