মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
26 C
Dhaka

প্রযুক্তি পণ্যের খাতকে “জরুরি সেবা” হিসেবে ঘোষণা দিল সরকার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতকে জরুরি সেবা হিসেবে চিহ্নিত করে প্রজ্ঞাপন জারি করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এই প্রজ্ঞাপন জারির ফলে দেশে প্রযুক্তি পণ্য আমদানিকারক, পরিবশেক ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমুহের যানবাহন এবং কর্মরত কর্মী পরিচয়পত্র বহন ও প্রদর্শন সাপেক্ষে করোনা মহামারির কারণে ‘লকডাউন’ বা ‘কঠোর বিধিনিষেধ’ এর সময়েও চলাচল করতে পারবে। যদিও এর আওতায়, প্রযুক্তি পণ্যের দোকান বা শপিং সেন্টারগুলো খোলা যাবে কিনা সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

মঙ্গলবার (৩ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের প্রশাসন শাখা থেকে তথ্যপ্রযুক্তি খাতকে জরুরি সেবা হিসেবে চিহ্নিত করে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রশাসন শাখার উপসচিব ইসরাত জাহান এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

                                    মঙ্গলবার (৩ আগস্ট) এর প্রজ্ঞাপন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১১ জুলা্ই দেশের হার্ডওয়্যার শিল্পের একমাত্র বানিজ্য সংগঠন বাংলাদশ কমপিউটার সমিতির (বিসিএস) পক্ষ থেকে পাঠানো এক চিঠির সূত্র ধরে তথ্যপ্রযুক্তি খাতকে জরুরি সেবার আওতায় বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের যোগাযোগ, স্বাস্থ্য ও চিকিৎসা, খাদ্য, শিক্ষা, গণমাধ্যমসহ সব খাতকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তথ্যপ্রযুক্তি। জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা কার্যক্রম সচল রাখতে তথ্যপ্রযুক্তি খাতকে জরুরি সেবা হিসেবে গণ্য করে হার্ডওয়্যার সরবরাহকারী এবং সলিউশন প্রতিষ্ঠানে কর্মরত জনবলকে জরুরি চলাচলের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে গত ১৩ জুলাই জারিকৃত নির্দেশনাগুলোর ২.১০ ক্রমে জরুরি/অত্যাবশকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোর কর্মচারী ও যানবাহন পরিচয়পত্র দেওয়া সাপেক্ষে চলাচল করতে পারবে।  

দেশের প্রযুক্তি খাতের সংগঠনগুলো করেনা মহামারির শুরু থেকেই লকডাইন এবং কঠোর বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে প্রযুক্তি পণ্যকে জরুরী সেবার আওতায় আনার দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভ্ন্নি মিডিয়ায় কার্যক্রম পরিচালনা করেন। বিশেষ করে এলিফ্যান্ট রো্ডস্থ প্রযুক্তি পণ্যের ব্যবসায়ীরা এবং এলিফ্যান্ট রোড কমপিউটার ব্যবসায়ী কল্যান সমিতি (ইসি্এস) জোড়ালো ভুমিকা রাখেন। তাদের মূল দাবীই ছিলো ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রযুক্তির সেবা খুবই গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি খাতে প্রযুক্তি এবং প্রযুক্তি পণ্যের প্রয়োজনীয়তা অপিরহার্য। প্রযুক্তি সেবা বন্ধ হয়ে গেলে দেশের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়বে। আর সেই জন্যই প্রযুক্তি পণ্যকে জরুরী সেবার আওতায় আনার দাবী করেন সংগঠনগুলো।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি