রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
29 C
Dhaka

পেওনিয়ার থেকে বিকাশে সর্বোচ্চ রেমিটেন্স এনে ৩০ জন ফ্রিল্যান্সার জিতলেন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: সারা বিশ্ব থেকে তাৎক্ষণিক ফ্রিল্যান্সারদের পেমেন্ট পেওনিয়ার এর মাধ্যমে বিকাশে গ্রহণ করাকে আরো উৎসাহিত করতে রমজান মাসজুড়ে বিকাশ আয়োজন করে প্রতিদিন স্মার্টফোন জেতার সুযোগ। ৩০ দিনের এই ক্যাম্পেইনে ইন্টারন্যাশনাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেওনিয়ার-এর অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাপে প্রতিদিন সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী ৩০ জন ফ্রিল্যান্সার জিতে নেন একটি করে স্মার্টফোন। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কারগুলো তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বিকাশের কমার্শিয়াল বিভাগের রেমিটেন্স পার্টনারশিপ ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জিলানী বিজয়ীদের হাতে পুরস্কারগুলো তুলে দেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকাশমান ফ্রিল্যান্সিং সেক্টরে আরো গতিশীলতা আনতে এবং বৈধ পথে সহজ ও ঝামেলাহীনভাবে রেমিটেন্স আনাকে আরো উৎসাহিত করতে এই ক্যাম্পেইনের আয়োজন করে বিকাশ। সময় ও অর্থ সাশ্রয়ী এই রেমিটেন্স গ্রহণ সেবা ফ্রিল্যান্সারদের তাদের কাজে আরো বেশি মনোনিবেশ করার সুযোগ করে দিয়েছে।

বিকাশ অ্যাপের রেমিটেন্স আইকন থেকে খুব সহজেই নতুন পেওনিয়ার অ্যাকাউন্টের রেজিষ্ট্রেশন করতে পারেন গ্রাহকরা। যাদের ইতোমধ্যে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে তারাও নিজেদের বিকাশ অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করে নিতে পারবেন। অ্যাকাউন্ট সংযুক্ত হয়ে গেলে ফ্রিল্যান্সাররা তাৎক্ষণিক তাদের পেমেন্ট বিকাশ অ্যাকাউন্টে এনে প্রয়োজন মত অন্য বিকাশ অ্যাকাউন্টে পাঠাতে, বিল পরিশোধ করতে, কেনাকাটার পেমেন্ট দিতে কিংবা ক্যাশ আউট করা সহ যেকোনো প্রয়োজনে ব্যবহার করতে পারছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সর্বশেষ

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি