রবিবার, জুলাই ২৬, ২০২৬
32.3 C
Dhaka

পর্তুগালে বিডি ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফার চালু

টেকভিশন ডেক্স: পর্তুগালে মানি ট্রান্সফার ও এয়ার টিকেটিং এর সেবায় শুরু হলো বিডি ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফার নামক একটি সেবাধর্মী প্রতিষ্ঠানের। পর্তুগালের আলগার্ভ রিজিয়নের রাজধানী ও পর্যটন শহর ফারোর রুয়া মজিনহো ডি আলবুকারেকে সম্প্রতি মানি ট্রান্সফার ও ট্রাভেল এজেন্সির ব্যবসা নিয়ে প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো বিডি ট্রাভেলস্ এন্ড মানি ট্রান্সফার।

সীজন সিরিমনী এলডিএর ম্যানেজিং ডাইরেক্টর ও তরুন উদ্দ্যোক্তা এস এম সাজ্জাদ হোসেন বিডি মিনি মার্কেট-১ ও বিডি মিনি মার্কেট-২ এর সফলতার পর তৃতীয় প্রতিষ্ঠান হিসেবে ফারোর কেন্দ্রস্থলে ক্রমবর্ধমান বাংলিদেশী ও এশিয়ান কমিউনিটির চাহিদা ও সেবার কথা মাথায় রেখে এ ব্যবসায়িক যাত্রা শুরু করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজধানী লিসবন থেকে আগত ব্র্যাক সাজন এক্সচেইঞ্জ লিমিটেডের পর্তুগালের ম্যানেজার মুহাম্মদ আব্দুর রাহিম, নেক মানি ট্রান্সফারের মার্কেটিং ম্যানেজার উত্তম কুমার সরকার। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফারোর বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মাহমুদুল হাসান , সাঈদুর রহমান, ব্যবসায়ী হাসিবুল হাসান, ব্যবসায়ী হেলাল চৌধুরী, পিয়াস হাসান এবং অন্যান্য ব্যক্তিবর্গ। বক্তব্যে জনাব মুহাম্মদ আব্দুর রাহিম বলেন যে ২০১৮ সালে ফারোতে প্রথম ব্র্যাক সাজনের এজেন্সীর মাধ্যমে জনাব সাজ্জাদ হোসেন মানি ট্রান্সফার ব্যবসার শুরু করেন এবং তাকে সহযোগী হিসেবে পেয়ে ব্র্যাক সাজন সত্যিই গর্বিত।

তিনি বলেন ফারোতে ব্র্যাক সাজন মানি ট্রান্সফার ব্যাবসায় সবসময় তার পাশে থাকবে এবং তিনি বিডি ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। জনাব উত্তম কুমার সরকার তার বক্তব্যে বিডি ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফারের পাশে থেকে জনাব সাজ্জাদ হোসেনকে নেক মানির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। অন্যান্য বক্তাগনও তাদের বক্তব্যে বিডি ট্রাভেলস এন্ড মানি ট্রান্সফারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাজ্জাদ হোসেন বক্তব্যের সমাপ্তিতে তার এ অগ্রযাত্রায় সকলের সহযোগিতা ও দোয়া চান।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি