বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি নিয়ে এলো বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: নবায়নযোগ্য জ্বালানি নির্ভর যানবাহন ও পাওয়ার ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিওয়াইডি পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি উন্মোচিত করেছে। পাশাপাশি, নিজেদের কিন এল ডিএম-আই ও বিওয়াইডি সিল ০৬ ডিএম-আই মডেলের গাড়ি বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। গত ২৮ মে এ উপলক্ষে চীনের জিয়ান শহরে এক অনুষ্ঠান আয়োজিত হয়। যেখানে ৪৬.০৬ শতাংশ থার্মাল এফিসিয়েন্সি, মাত্র ২.৯ লিটার/১০০কি.মি.’র জ্বালানি সাশ্রয় সুবিধা, এবং ২,১০০ কিলোমিটারের অসাধারণ রেঞ্জের কারণে সংশ্লিষ্ট খাতে নতুন রেকর্ড গড়েছে পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি।

বিওয়াইডি কিন এল ডিএম-আই ও বিওয়াইডি সিল ০৬ ডিএম-আই দূর্দান্ত দু’টি মার্কেট-রেডি গাড়ি, যেগুলো সাধারণ গাড়ির তুলনায় তিন ভাগের এক ভাগ জ্বালানি ব্যবহার করে, অন্যদিকে তিনগুণ বেশি রেঞ্জ উপভোগেরও সুবিধা দেয়। চীনের বাজারে এই গাড়ি দু’টির দাম ৯,৮০০ থেকে ১,৩৯,৮০০ ইউয়ানের মধ্যে রয়েছে।

এখনো পর্যন্ত ৩৬ লাখ ইউনিটেরও বেশি পিএইচইভি (প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল) মডেলের অন্তর্ভুক্ত গাড়ি বিক্রি করেছে বিওয়াইডি। চীনে বিক্রিত প্রতি দুইটি পিএইচইভি’র মধ্যে একটি বিওয়াইডি। প্রতিষ্ঠানটির এই বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে একই সাথে প্রযুক্তিগত উৎকর্ষের অনন্য বিকাশ এবং অটোমোটিভ খাতে নতুন দিগন্তের উন্মোচন উদযাপিত হয়েছে। এ প্রসঙ্গে বিওয়াইডি’র চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ওয়াং চুয়ানফু জানান, পিএইচইভি প্রযুক্তির বিশ্ববাজারে সেরার অবস্থানটি দখল করে নিয়েছে বিওয়াইডি।

শক্তিশালী এক্সেলারেশন, জ্বালানি সাশ্রয়, সেরা এনভিএইচ পারফরম্যান্স, স্বাচ্ছন্দ্যদায়ক ড্রাইভিং, পরিবেশবান্ধবতা ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ওপর ভর করে পিএইচইভি’র বাজারকে আরও সম্প্রসারিত করছে বিওয়াইডি’র পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি। বিওয়াইডি’র বিদ্যুৎকেন্দ্রিক পাওয়ারট্রেইন, সব ধরণের আবহাওয়ার সাথে মানানসই সর্বাধুনিক ফুল-ভেহিকল থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম, এবং বিদ্যুতায়ন ও বুদ্ধিমত্তার ব্যবহারে নিরবচ্ছিন্ন সমন্বয় করতে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক (ই/ই) আর্কিটেকচার ব্র্যান্ডটির ‘লিপ ফরোয়ার্ড’ প্রচেষ্টার সেরা উদাহরণ দেয়। এর সার্বিক থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম গাড়ির ব্যাটারি, ইঞ্জিন বে ও কেবিন জুড়ে তাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম, যেটি এই খাতে বিওয়াইডি’ই প্রথম নিয়ে এসেছে।

নবায়নযোগ্য জ্বালানি নির্ভর গাড়ির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে, আর এই যাত্রায় জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বৈদ্যুতিক শক্তি ব্যবহারের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখছে বিওয়াইডি’র পঞ্চম প্রজন্মের ডিএম প্রযুক্তি।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি