শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
28.2 C
Dhaka

আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে দারাজের বিশেষ আয়োজন

টেকভিশন২৪ ডেস্ক: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের সবরকম প্রস্তুতি গ্রহণ করছে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। এই উদযাপনের অংশ হিসেবে নারী দিবস এর থিম, “জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর আ সাস্টেইনেবল টুমরো” কে প্রাধান্য দিয়ে ৮ মার্চ, ২০২২ থেকে ৫ দিন ব্যাপী দারাজ অ্যাপ এবং ওয়েবসাইট এর আইকনগুলো ধারণ করবে বেগুনী রঙ। থাকবে নারীদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের পন্যের উপর ডিস্কাউন্ট।

নারী দিবসের ক্যাম্পেইন চলাকালে দারাজ অ্যাপ অথবা ওয়েবসাইট এর মাধ্যমে ক্রেতারা ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে পণ্য ক্রয় করতে পারবেন, সেইসাথে ৬,৫০০ টাকা পর্যন্ত ভাউচার ডিস্কাউন্ট উপভোগেরও সুযোগ থাকছে। এই ক্যাম্পেইনে বিকাশ এর মাধ্যমে মূল্য পরিশোধ করলে থাকছে ১৫% ছাড় (সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত)। এর বাইরেও ফ্রিডম, প্যারাশ্যুট এবং ট্রেন্ডস এর মতো জনপ্রিয় ব্র্যান্ড সমূহ এই ক্যাম্পেইনের পার্টনার হিসেবে থাকছে তাদের পণ্যের ওপর বিশেষ ডিস্কাউন্ট নিয়ে।  

দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার তাজদীন হাসান বলেন, “সকলের মাঝে লিঙ্গ-সমতার বার্তা ছড়িয়ে দিতে এবং নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ দূর করতে দারাজ বাংলাদেশ বদ্ধপরিকর। নারী দিবস উপলক্ষে বিশেষ ছাড় এবং ভাউচার প্রদানের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদেরকে তাদের জীবনে ভূমিকা পালন করা প্রতিটি নারীর প্রতি সম্মান প্রদর্শনের সুযোগ তৈরি করতে চাই। এভাবে আমরা সেসব সাহসী নারীদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই, যারা এই সমাজকে বসবাসের উপযোগী করে তোলার জন্য সবসময় ত্যাগ স্বীকার করে যাচ্ছেন”।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “নারীরা আমাদের সমাজ ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু, তাদের অবদান প্রায়শই উপেক্ষিত হয়। দারাজে আমরা নারীদের সম অধিকারে বিশ্বাস করি। আকর্ষণীয় সব অফারের মাধ্যমে এ বছর নারী দিবসটিকে আমরা প্রতিটি নারীর জন্য আরো বিশেষ একটি উপলক্ষে পরিণত করতে চাই ।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি