বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

বাংলাদেশেও পালিত হলো সফটওয়্যার ফ্রীডম ডে

টেকভিশন২৪ ডেস্ক: প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার বিশ্বের বিভিন্ন স্থানে জাকজমকভাবে পালিত হয় সফটওয়্যার ফ্রীডম ডে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৮ সেপ্টেম্বর তারিখে বাংলাদেশেও নানা আয়োজনের মাধ্যমে এই দিনটি পালন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

২০০৪ সাল থেকে নিয়মিতভাবে বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয় স্বেচ্ছাসেবকরা এই দিবসটি পালন করে আসছে। ওই সালেই প্রথমবারের মত সফটওয়্যার ফ্রীডম ডে উদযাপন করা হয় যার মাধ্যমে মুক্ত সফটওয়্যার আন্দোলনকে সমর্থন করে এমন অসংখ্য প্রযুক্তিপ্রেমী এতে যুক্ত হয়। ২০০৬ সালের পর থেকে প্রতিবছর সেপ্টেম্বরের ৩য় শনিবার এই দিনটি নিয়মিত বিশ্বব্যাপী উদযাপন করা হয়। বাংলাদেশেও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) দিবসটি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও সফটওয়ার ফ্রীডম আন্দোলনের গুরুত্ব ও অবদান তুলে ধরতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। আজ বিডিওএসএনের কার্যালয়ে কেক কাটা হয়। পরে অনুষ্ঠিত হয় মুক্ত আড্ডা।

অনুষ্ঠানে বিডিওএসএনের সাধারন সম্পাদক মুনির হাসান, চাকরি খুজব না দেব গ্রুপের সমন্বয়ক প্রমি নাহিদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার হল এমন সফটওয়্যার যা ব্যবহারকারির স্বাধীনতাকে সম্মান করে এবং এর সোর্স কোড উন্মুক্ত করে। ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহারকারীদের এটি ব্যবহার,গবেষণা,সোর্স কোড পরিবর্তন,পরিবর্ধনসহ সফটওয়ারটির যেকোন ধরনের উন্নয়ন করার স্বাধীনতা দেয়। যার ফলে সাধারণ এবং বাণিজ্যিক ব্যবহারকরীরা সহজেই এর উপযোগীতা উপলব্ধি করতে পারে। ১৯৮৩ সালে রিচার্ড স্টলম্যান প্রথম মুক্ত সফটওয়্যার আন্দোলন শুরু করেন যা কম্পিউটার ব্যবহারকরীদের সফটওয়্যার স্বাধীনতা দিতে বিশেষ ভূমিকা রাখে।

মুক্ত আড্ডার পাশাপাশি এছাড়া এ দিনটি নিয়ে মুক্ত সফটওয়্যার বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় অংশ নেন বিডিওএসএনের সাধারণ  সম্পাদক মুনির হাসান,যুগ্ন সাধারণ সম্পাদক নাসির খান সৈকত এবং সমন্বয়ক মোশারফ হোসেন টিপু। আলোচনায় অংশ নিয়ে মুনির হাসান বলেন “মুক্ত দর্শন বা ওপেন সোর্স কমিউনিটিতে কাজ করলে হৃদয় প্রসারিত হয়,মানুষের পাশে গিয়ে দাড়াতে শেখা যায় ও বিশ্বমানবতার জন্য কাজ করা যায়। “

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি