শনিবার, জুলাই ১৮, ২০২৬
31.3 C
Dhaka

বুরো বাংলাদেশের সঞ্চয় ও কিস্তি পরিশোধ করা যাচ্ছে ‘নগদ’-এ

টেকভিশন২৪ ডেস্ক: সাধারণ গ্রাহকদের সঞ্চয় ও ঋণের কিস্তি
পরিশোধের ঝামেলা দূর করতে অনলাইন পেমেন্ট সুবিধা চালু করেছে ডাক
বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও বেসরকারি উন্নয়ন সংস্থা
বুরো বাংলাদেশ। ফলে বুরো বাংলাদেশের গ্রাহকরা সহজেই ‘নগদ’-এর মাধ্যমে
তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন।
সম্প্রতি বুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চলমান চুক্তির
আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মারুফুল
ইসলাম ঝলক, হেড অফ বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, হেড অব
এমএফআই ও গভর্নমেন্ট সেলস অপারেশন তানভীর চৌধুরী এবং বুরো বাংলাদেশের
ডিরেক্টও অপারেশন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফারমিনা হোসেন, ঝুঁকি
ব্যবস্থাপনা পরিচালক প্রাণেশ চন্দ্র বণিক, বিশেষ কর্মসূচি পরিচালক মো.
সিরাজুল ইসলামসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সেবার ফলে বুরো বাংলাদেশের গ্রাহকরা খুব সহজেই মোবাইল ফাইন্যান্সিয়াল
সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে তাদের
সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ করতে পারবেন। এছাড়া ‘নগদ’-এর ডিজিটাল
সেবা ব্যবহারের মাধ্যমে বেসরকারি এই উন্নয়ন সংস্থার গ্রাহকদের অতিরিক্ত খরচের
পাশাপাশি বাঁচবে মূল্যবান সময়ও।
যাত্রার পর থেকেই ‘নগদ’ ব্যাংক কিংবা আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা সাধারণ
মানুষদের নিয়ে কাজ করছে। ইতোমধ্যে পিছিয়ে পড়া জনগণকে আর্থিক
অন্তর্ভুক্তির আওতায় এনে দেশে বিপ্লব ঘটিয়েছে ডাক বিভাগের মোবাইল
ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। বুরো বাংলাদেশের সাথে এই সম্পৃক্ততার ফলে
‘নগদ’ বিপুল পরিমাণ সাধারণ মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায়
আনতে সক্ষম হবে।
এ বিষয়ে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, “যাত্রার শুরু
থেকেই ‘নগদ’ গ্রাহকদের ঘরে বসে যেকোনো ধরণের লেনদেনের সুবিধা দিতে
বিভিন্ন রকম প্রযুক্তিগত উদ্ভাবনী সেবা চালু রেখেছে। এখন থেকে নগদ এবং
বুরো বাংলাদেশের গ্রাহকরা তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি ঘরে বসেই পরিশোধ করতে
পারবেন যা ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠায় নগদ-এর জন্য আরেকটি মাইলফলক।”

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি