সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
26 C
Dhaka

ভাতা বিতরণে ‘নগদ’-এর ওপরেই সরকারের আস্থা

সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ৭৫ শতাংশ ভাতা বিতরণে ‘নগদ’-এর সঙ্গে মন্ত্রণালয়ের সংশোধিত চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে সন্তুষ্টি প্রকাশ করে আবারো মোট ভাতার ৭৫ শতাংশ প্রতিষ্ঠানটির মাধ্যমে বিতরণের (সংশোধিত) চুক্তি স্বাক্ষর করেছে সমাজ সেবা অধিদপ্তর।

বৃহস্পতিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকার থেকে ব্যক্তি (জি-টু-পি) পদ্ধতিতে তালিকাভূক্ত মোট ভাতা গ্রহীতার ৭৫ শতাংশকে ‘নগদ’-এর মাধ্যমে ভাতা বিতরণ করা হবে।

চুক্তিতে স্বাক্ষর করেছেন সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সিরাজ উদ্দিন এবং ‘নগদ’ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম।

চুক্তি স্বাক্ষরের সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতার উপস্থিত ছিলেন।

গতবছর সমাজসেবা অধিদপ্তর মোট ৮৮ লাখ ৫০ হাজার উপকারভোগীর মধ্যে ৭৬ লাখ ১৩ হাজার উপকারভোগীকে তাদের ভাতা ‘নগদ’ ও অপর একটি এমএফএস-এর মাধ্যমে পৌঁছে দেয়। এবারও একই পদ্ধতিতে ভাতা বিতরণ করা হবে।

ফলে আগের মতোই বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা, অসচ্ছল প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা ‘নগদ’-এর মাধ্যমে ভাতা পাবেন। এর আগে গত অর্থ বছরেও ‘নগদ’-এই চারটি কর্মসূচীর আওতায় মোট সুবিধাভোগীর ৭৫ শতাংশকে ভাতা পৌঁছে দিয়েছে। এবার তৃতীয় লিঙ্গ ও বেদেদের-কেও এই পদ্ধতিতে ভাতা বিতরণের সিদ্ধান্ত হয়েছে।

ভাতা ভোগীরা প্রয়োজন মতো ভাতার টাকা ব্যবহারের পাশাপাশি বাড়ির পাশে ‘নগদ’ উদ্যোক্তা পয়েন্ট থেকেও তুলে নিতে পারবেন। সরকারি এই ভাতা ক্যাশ আউট করতে উপকারভোগীকে অতিরিক্ত কোনো অর্থ খরচ করতে হবে না। সরকার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটর ‘নগদ’-কে প্রতি হাজারে ৭ টাকা ক্যাশ আউট চার্জ দেবে, বাকি টাকা ‘নগদ’ বহন করবে।

এর আগে করোনা মহামারির সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ অসহায় পরিবারকে দুইবার করে এমএফএস-এর মাধ্যমে ঈদ উপহার বিতরণ করেন; যার মধ্যে ১৭ লাখ পরিবার ‘নগদ’-এর মাধ্যমে উপহার পায়। কোভিডের সময় আরো অনেক অনুদান ও সরকারি সহায়তা বিতরণের পাশাপাশি একইভাবে প্রাথমিক পর্যায়ের দেড় কোটি শিক্ষার্থীর উপবৃত্তি ও শিক্ষা উপকরণ কেনার ভাতাও ‘নগদ’-এর মাধ্যমে বিতরণ করেছে সরকার।

‘নগদ’-এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভাতা বিতরণ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘ভাতা এবং সরকারি অনুদান বিতরণে ‘নগদ’ ইতিমধ্যেই দক্ষতার পরিচয় দিয়েছে। আবারো একইভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভাতা বিতরণে আমাদের সঙ্গে চুক্তি করা ‘নগদ’-এর ওপরে আস্থারই প্রতিফলন। আমরা সব সময়ই দেশ ও দেশের জনগণের কথা মাথায় রেখে আমাদের সেবাগুলোকে সাজিয়েছি। সে কারণেই অল্প সময়ে আমরা সরকার ও জনগণের ভালোবাসা পেয়েছি। আমরা বিশ্বাস করি সেদিন খুব বেশি দূরে নয়, ‘নগদ’ সরকারের পুরো ভাতা ও অনুদান বিতরণ ব্যবস্থাকে ডিজিটালাইজড করবে এবং জনগণও কোনো রকম ঝক্কি ছাড়াই তাদের প্রাপ্য বুঝে পাবে।’

‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, “নগদ অনেকদিন ধরেই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণ করছে। আশা করবো নতুন এই সংশোধনী চুক্তির ফলে সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমরা আরো সুষ্ঠূ ও নিরবিচ্ছিন্ন ভাবে এই কার্যক্রম পরিচালনা করে যেতে পারবো।”

বর্তমানে ‘নগদ’-এর ছয় কোটির বেশী নিবন্ধিত গ্রাহক আছে এবং প্রতিদিনের গড় লেনদেন সাড়ে সাতশ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি