বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
29 C
Dhaka

দ্রুততম ডেলিভারি দিতে এটিএন ই-মার্টের সাথে পেপারফ্লাইয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশব্যাপী ২৪-৪৮ ঘন্টার ভেতরে দ্রুততম সময়ের মধ্য পণ্য ডেলিভারির অঙ্গীকার নিয়ে এটিএন বাংলা লিমিটেড এর ই-কমার্স প্ল্যাটফর্ম এটিএন ই-মার্টের সাথে দেশের সর্বাধিক প্রযুক্তিনির্ভর লজিস্টিক সংযোগ প্রতিষ্ঠান পেপারফ্লাই এর একসাথে কাজ করার   আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। এই চুক্তি অনুযায়ী,  পেপারফ্লাই এটিএন ই-মার্ট কে তাদের সকল পণ্য বিপণনের উদ্দেশ্যে ঢাকা নগরী ও তার বাইরেও সম্ভাব্য সকল ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য সবরকমের লজিস্টিক সাপোর্ট দেয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এটিএন বাংলা একটি নির্ভরযোগ্য ও উল্লেখযোগ্য নাম। এই এটিএন বাংলা লিমিটেডেরই সহযোগী প্রতিষ্ঠান এটিএন ই-মার্ট একটি স্বয়ংসম্পূর্ণ ই কমার্স প্ল্যাটফর্ম যার মাধ্যমে ক্রেতাদের দ্বারপ্রান্তে নির্বিঘ্নে পৌঁছে যাবে  দেশ বিদেশের অত্যাধুনিক ও সাম্প্রতিকতম সব পণ্য। ইলেকট্রনিক সামগ্রী থেকে শুরু করে ফ্যাশন অনুষঙ্গ – এটিএন ই-মার্টের দেশি বিদেশি বহু নামকরা ব্র‍্যান্ডের অসংখ্য পণ্য সমাহার অত্যন্ত ব্যাপক ও বহুমাত্রিক।  আর সেই পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেয়ার জন্য তারা  পেপারফ্লাই এর সাথে সংযুক্ত হচ্ছে যা নিঃসন্দেহে ক্রেতাদের জন্য একটি খুবই ভাল সংবাদ।

সমঝোতা স্বারক (MOU)  স্বাক্ষর  উপলক্ষে অনুষ্ঠানে এটিএন বাংলা লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ড. মাহফুজুর রহমান এবং পেপারফ্লাই এর ভাইস প্রেসিডেন্ট মেসবাউর রহমান তাঁদের যার যার প্রতিষ্ঠানের তরফ থেকে চুক্তিপত্রে সই করেন। সেখানে আরো উপস্থিত ছিলেন এটিএন ই-মার্টের সিইও মোঃ বাদশাহ আলমগীর,  সিওও কে এম ফেরদৌস ইলিয়াস এবং পেপারফ্লাই এর পক্ষ হতে তাদের এসিস্ট্যান্ট ম্যানেজার,  সেলস এন্ড কি একাউন্টস,  মাহমুদুল হাসান।

এ প্রসঙ্গে,  পেপারফ্লাই এর ভাইস প্রেসিডেন্ট মেসবাউর রহমান দেশের বিভিন্ন ক্ষেত্রে সফলতার সাথে একটি ব্র‍্যান্ড ভ্যালু প্রতিষ্ঠা করার জন্য এটিএন বাংলা লিমিটেড কে অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি আরো জানান,  “ পেপারফ্লাইএর  অত্যন্ত দক্ষতা ও দ্রুততার সাথে ভোক্তাদের দোরগোড়া হতে যেকোন সামগ্রী সংগ্রহ ও যেকোন জায়গায় যেকোন ওজন ও আকারের পণ্য ডেলিভারি করার জন্য সুপরিচিতি রয়েছে৷  সারা দেশে ২১৬ টি ডেলিভারি পয়েন্টের মাধ্যমে এই প্রযুক্তিনির্ভর শক্তিশালী লজিস্টিক নেটওয়ার্ক এর মাধ্যমে পেপারফ্লাই দেয় ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই যেকোন পণ্য বা সামগ্রী যথাস্থানে পৌঁছে দেয়ার নিশ্চয়তা।”

Atnemart.com সারাদেশে পণ্য শিপিং করে থাকে এবং ফ্রি রিটার্ণ পলিসিও আছে তাদের। ক্রেতাদের সুবিধার্থে তাদের পণ্য কিনতে ক্যাশ অন ডেলিভারি,  বিকাশ,  নগদ এবং কার্ড ব্যবহার করেও মূল্য পরিশোধ করা যায়। এই সমস্ত ধরনের সুযোগ সুবিধার পাশাপাশি এখন পেপারফ্লাই এর কার্যকরী ও দ্রুততম ডেলিভারি সেবা যোগ হওয়ায় এটিএন ই-মার্ট তাদের শ্লোগান অনুযায়ী স্বপ্ন পূরণের পথে অনেকটাই এগিয়ে যাবে। 

পেপারফ্লাই সত্যিকার অর্থেই প্রযুক্তিগত দিক দিয়ে দেশের মধ্যে  সবচাইতে বেশি শক্তিশালী লজিস্টিক সেবাদানকারী প্রতিষ্ঠান।   পণ্য ডেলিভারির ক্ষেত্রে পেপারফ্লাই খুবই দক্ষ ও দ্রুত হওয়ায় এর সহায়তায় এটিএন ই-মার্টের প্ল্যাটফর্মে  অনলাইন শপার  বা ক্রেতার সংখ্যা উত্তরোত্তর বিদ্যুৎ গতিতে বৃদ্ধি পাবে বলেই সবাই আশা করছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি