সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka

দেশের বাজারে রেডমি এ১ প্লাস স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্কঃ শীর্ষ গ্লোবাল স্মার্টফোন কোম্পানি শাওমি আজ বুধবার সবার জন্য বাজেটের মধ্য নতুন রেডমি সিরিজের ফোন আনার ঘোষণা দিয়েছে।  

শাওমির নতুন রেডমি এ১ সিরিজের এ১ প্লাস ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা, বড় ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী ব্যাটারিসহ দুর্দান্ত সব ফিচার যা ব্যবহারকারীকে ভিন্নরকম এক অভিজ্ঞতা দিবে।

রেডমি সিরিজের নতুন ফোন উন্মোচন উপলক্ষে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “রেডমি সিরিজ বরাবরই শাওমি ভক্তদের পছন্দের শীর্ষে থাকে। নতুন রেডমি এ১ প্লাস ফোনটিতে ৬.৫২ ইঞ্চির বড় ডিসপ্লে, স্টাইলিশ ডিজাইন, ডুয়েল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৫০০০ এমএএইচ এর বড় ব্যাটারিসহ নানা দারুণ সব ফিচার থাকছে। আশা করি, রেডমি সিরিজের অন্যান্য ফোনের মতো রেডমি এ১ প্লাস ফোনটিও সবার মন জয় করে নিবে।“

রেডমি এ১ প্লাস রয়েছে ৬.৫২ ইঞ্চির বড় ডিসপ্লে যাতে থাকছে ১৬০০x৭২০ পিক্সেল এইচডি প্লাস রেজ্যুলেশন। যা ভিডিও দেখা ও গেমিং খেলার দুর্দান্ত অভিজ্ঞতা দিবে। চোখে স্বস্তি দিতে ফোনে  রয়েছে ডার্ক থিম ও নাইট লাইট মোড।

ক্যামেরায় ভালো অভিজ্ঞতা দিতে এ১ প্লাসে থাকছে ডুয়েল ক্যামেরা। একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ও অন্যটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা দিয়ে প্রোর্ট্রটে, শর্ট ভিডিও, টাইম ল্যাপস সহ বিভিন্ন মোডে ছবি ও ভিডিও করা যাবে।

দ্রুত আনলকিং এর জন্য রেডমি এ১ প্লাসে থাকছে রিয়্যার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সার্বিক পারফরমেন্সের দিক থেকেও এগিয়ে রেডমি এ১ প্লাস। কারণ এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম সমৃদ্ধ স্টোরেজকে চাইলে যেকেউ ১ টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। তাই, সবমিলিয়ে হার্ডওয়্যার ও সফটওয়্যার শক্তিশালী হওয়ায় স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে নিশ্চিত। প্রয়োজনীয় সব অ্যাপস ব্যবহার করা যাবে নির্বিঘ্নে।

স্টাইলিশ ফ্লাট-ফ্রেইম ডিজাইনের রেডমি এ১ প্লাসে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ লেদার-লাইক টেক্সার যা আঙুলের যেকোন ঘষামাজা দাগ থেকে ফোনকে রক্ষা করবে।  এছাড়া বাজেট ফোন হলেও এখানে থাকছে ৫০০০ এমএএইচ এর বড় ব্যাটারি ও ১০ ওয়াটের চার্জার। সুতরাং নিত্যদিনের ব্যবহারের জন্য চার্জ নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না।

কবে পাওয়া যাবে, দাম

রেডমি এ১ প্লাস পাওয়া যাবে আকর্ষণীয় ব্লাক, লাইট গ্রিন ও লাইট ব্লু রঙে। ২ নভেম্বর, ২০২২ থেকে ফোনটি দেশের সব অথরাইজড শাওমি স্টোরে পাওয়া যাবে। ৩ +৩২ জিবি ডিভাইসটির দাম ১১,৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি