টেকভিশন২৪ ডেস্ক: ৫০ মেগাপিক্সেল ক্যামেরার নতুন ফাইভজি ফোন বাজারে আনছে ফিনল্যান্ডের টেক জায়ান্ট নকিয়া। ফোনের মূল্য কিছুটা কম হলেও এতে থাকবে ফ্ল্যাগশিপ ফোনের ফিচার। ডিভাইসটি হাই-রেঞ্জের ফোনের সাথে প্রতিযোগিতা করবে। ফোনের মডেল নকিয়া জি৬০ ফাইভজি।
নভেম্বরের মাঝামাঝি সময়ে ফোনটি বাজারে আসতে পারে, এক টুইট বার্তায় নিশ্চিত করেছে নকিয়া। ফোনটির বাজার মূল্য হবে ৩৪৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার টাকা।
কালো ও সাদা রঙে পাওয়া যাবে ফোনটি। থাকবে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের পাশাপাশি সুরক্ষার জন্য থাকবে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন। রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইনও থাকবে ফোনটিতে।
নকিয়ার নতুন এই ফোনে থাকবে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। ফোনের ব্যাক প্যানেলে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ- ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫ মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। সেলফিপ্রেমীদের জন্য থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
গুগল অ্যান্ড্রয়েড ১২ চালিত এই ফোনে থাকবে ৪৫০০ এমএএইচ ব্যাটারি, যাতে থাকবে ২০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
Less than 1 min.Read
আসছে কমদামে নকিয়ার ফাইভজি ফোন
- Tags
- নকিয়া
এই সপ্তাহের জনপ্রিয়
কম্পিউটেক
ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন
শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...
আন্তর্জাতিক
আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম
টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...
বিশেষ প্রতিবেদন
এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা
টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...
বিশেষ প্রতিবেদন
অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?
টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...
ল্যাপটপ
বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...
সর্বশেষ
আন্তর্জাতিক
আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম
টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...
মোবাইল
পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক
টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...
মোবাইল
৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন
টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...
নতুন পণ্য
এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’
টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...
বিশেষ প্রতিবেদন
অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?
টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...
ল্যাপটপ
বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...
জনপ্রিয় ক্যাটাগরি
Previous article
Next article

