মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
28 C
Dhaka

দেশজুড়ে মাসব্যাপী মোবাইল ফেস্ট, রয়েছে আকর্ষণীয় উপহার

টেকভিশন২৪ ডেস্ক : শুরু হলো ওয়ালটন মোবাইল ফেস্ট। পুরো একমাস ধরে সারা দেশে চলবে এই আনন্দ উৎসব। উদ্দেশ্য, বাংলাদেশে তৈরি বৈধ মোবাইল হ্যান্ডসেট ক্রয়ে সচেতনতা সৃষ্টি। পাশাপাশি ক্রেতাদের কাছে ওয়ালটন মোবাইলে বিভিন্ন তথ্য তুলে ধরা। ফেস্টে সবার অংশগ্রহণের সুযোগ থাকছে। এতে নানা রকম খেলার আয়োজন রয়েছে। বিজয়ীদের জন্য থাকছে ওয়ালটন মোবাইলের পক্ষ থেকে আকর্ষণীয় সব উপহার।

জানা গেছে, বাংলাদেশে প্রথমবারের মতো এতো বড় পরিসরে দেশব্যাপী মোবাইল ফেস্ট চালাচ্ছে ওয়ালটন। গত ১৭ নভেম্বর ঢাকার কামরাঙ্গীরচর থেকে শুরু হয়েছে এ উৎসব। এই আয়োজনকে বর্ণিল করে তুলছে ওয়ালটন মোবাইলের দুটি টিম। প্রতি টিমে রয়েছে একটি করে সুসজ্জিত কারাভ্যানসহ আনুসাঙ্গিক আয়োজন।

আগামি এক মাস টিম দুটি দেশের মোবাইল ফোনের বিভিন্ন মার্কেটের সামনে অবস্থান করবে। এতে কুইজসহ ক্রিকেট, ফুটবল ও বাস্কেটবলের মজার মজার সহজ কিছু খেলার আয়োজন রয়েছে। বিজয়ীদের জন্য থাকছে জাতীয় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের অটোগ্রাফসহ ব্যাট, টি-শার্ট, মগসহ বিভিন্ন স্যুভেনির। ফেস্টের বিস্তারিত তথ্য ও আপডেট পাওয়া যাবে ওয়ালটন মোবাইলের অফিশিয়াল ফেসবুক পেইজে (facebook.com/WaltonMobile)।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং কো-অর্ডিনেটর ওয়াশিক জাহান ঈশান বলেন, বাংলাদেশে এখন অত্যাধুনিক প্রযুক্তির বিশ্বমানের মোবাইল হ্যান্ডসেট তৈরি হচ্ছে। যা বিটিআরসির নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত। ক্রেতারা যাতে নিবন্ধিত বৈধ হ্যান্ডসেট কেনেন ও ব্যবহার করেন, মোবাইল ফেস্ট সে সম্পর্কে সচেতনতা তৈরি করছে। পাশাপাশি আনন্দময় নানা আয়োজনের মধ্য দিয়ে ক্রেতাদের কাছে ওয়ালটন মোবাইলের বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে। ইতোমধ্যেই এ উৎসবকে ঘিরে প্রযুক্তিপ্রেমীদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

টেকভিশন২৪ ডেস্ক: ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি