মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
25.9 C
Dhaka

ক্রিয়েটিভ জুনিয়রস কর্তৃক ৩০০ শিশু-কিশোর পেল আইটি এওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক : ৩০০ জন শিশু-কিশোর পেল ক্রিয়েটিভ জুনিয়রস কর্তৃক আইটি এওয়ার্ড বর্তমান সময়ে শিশু কিশোরদের মোবাইলের বা কম্পিউটারের প্রতি আগ্রহ অনেক বেশি। তথ্য প্রযুক্তির এই যুগে তাদের আগ্রহটা ভালো দিকে পরিচালিত করে, তাকে টেকনোলজি বা আইটি কেন্দ্রিক নতুন ও মজার কিছু যদি শেখানো যায় তা হবে দারুণ একটা ব্যপার। এতে তাদের সময়ও অপচয় হবে না আবার তারা প্রযুক্তি নির্ভর যুগের একটি দক্ষতাও অর্জন করতে পারবে। যা তাদের ভবিষ্যতেও কাজে আসবে।

কেননা চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে তথ্য প্রযুক্তি নির্ভর ধারণা অন্য সবার থেকে তাদের এগিয়ে রাখবে। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট দীর্ঘ ১৩ বছর ধরে দেশের জনসাধারণের মাঝে আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায়, “Creative Juniors” স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছিল ৫ দিনের IT Awareness Programme. প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের পড়াশোনার সার্বিক কার্যক্রমকে আরো উন্নত করতে ও Junior দের আইটিতে আরো দক্ষ এবং সচেতন করতেই গ্রহণ করা হয়েছিল এই দারুণ উদ্যোগটি।

এই প্রোগ্রামের আওতায় শিশু-কিশোরদের উপযোগী ৫টি বিষয়ে (Animation, Python Programming, Graphic Design, Coding, Robotics) ৩০০০ এর অধিক শিক্ষার্থীকে মোট ৬৭ টি ব্যাচে ট্রেনিং প্রদান করা হয়েছে। এর মধ্যে ১০০০ জন সফলভাবে কোর্স সম্পন্ন করেছে এবং তাদের সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এবং এই অনুষ্ঠানের মাধ্যমেই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম Educode এর সাথে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল Creative Juniors.

গত ১৯ নভেম্বর, শুক্রবার Creative Juniors এর পুরো টিমকে নিয়ে জাতীয় জাদুঘরে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে “IT Award Giving Ceremony”. অনুষ্ঠানে জুনিয়রস এবং অভিভাবকসহ উপস্থিত ছিল প্রায় ৫০০ এর অধিক অতিথি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন, নির্বাহী পরিচালক পারভীন আকতার, BSB-Cambrian Education Group এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম কে বাশার পি এম জে এফ, Cyber Teens Foundation এর Founder ও আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার প্রাপ্ত সাদাত রহমান সহ Academia এর Managing Director কুতুব উদ্দীন, Bangladesh Navy College এর ICT বিভাগের Asst.Teacher আনোয়ারুল্লাহ, Milestone College এর ICT বিভাগের Asst. Professor রেজাউন নবী, Asst. Professor মোঃ সাইদুর রহমান মুন্সি, Bangladesh Navy College এর Assistant Headmaster নাসরীন আলম ও উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।

বিশেষ এই আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন Educode এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিঃ পিটার হেস। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে জুনিয়রসদের প্রযুক্তির সাথে নিজেদের তৈরি হয়ে ওঠার জন্য উৎসাহিত করেন। উক্ত অনুষ্ঠানে ৩টি ক্যাটাগরিতে প্রায় ৩০০ জনকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

পুরো ট্রেনিং প্রোগ্রামে যারা ভালো করেছে তাদের মধ্যে ২০০ জনকে, প্রতিটি ব্যাচ সেরা ৬৭ জন সহ সেরাদের সেরা ৫ জনকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অভিভাবকদের মতামত নেয়া হয়। তারা মনে করেন শিশু কিশোরদের জন্য এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে প্রাথমিক পর্যায় থেকেই আইটি বিষয়ক বিষয়গুলো সম্পর্কে তাদের সঠিক ধারণা হবে, যা প্রযুক্তির এই যুগে রীতিমতো অবশ্য করণীয় বিষয়। তাদের সম্মিলিত মতামতে আরো উঠে আসে এমন উদ্যোগের মাধ্যমে শিশু কিশোররা আনন্দের সঙ্গে অনেক কঠিন বিষয় শিখতে পেরেছে, যা তাদের আধুনিক প্রযুক্তি নির্ভর সমাজে একজন দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সাহায্য করবে। পাশাপাশি তাদের মানসিক বিকাশকে ত্বরান্বিত করবে এবং নতুন যুগের সাথে তাল মেলাতে সাহায্য করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি