সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
26 C
Dhaka

দারাজ এক্সপ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রস্তুতি চলছে বিগেস্ট ওয়ান-ডে সেল ক্যাম্পেইনের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সবচেয়ে বড় ই-কমার্স মার্কেটপ্লেস ও আলিবাবা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) চলতি মাসে তাদের লজিস্টিক প্ল্যাটফর্ম দারাজ এক্সপ্রেস’র (ডেক্স) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। 

সারাদেশে দ্রুত ডেলিভারি প্রদান ও সর্বোচ্চ ক্রেতা সন্তুষ্টি নিশ্চিতের লক্ষ্যে ২০১৮ সালে দারাজ এক্সপ্রেস চালু করা হয়। বর্তমানে প্রতিদিন প্রায় তিন লাখ প্যাকেজ ডেলিভারি দিয়ে অনন্য নজির সৃষ্টি করেছে ডেক্স।উল্লেখ্য, দারাজ প্ল্যাটফর্মের দুই-তৃতীয়াংশেরও বেশি অর্ডার ডেক্সের মাধ্যমে ডেলিভারি দেয়া হয় এবং এতে প্রায় ৫ হাজার ডেক্স হিরো ( ডেলিভারি কর্মী) কাজ করছেন। দারাজের এই সেবায় প্রায় ৪৫০টি ভ্যান ও ১৮’শরও বেশি দুই চাকার বাহন আছে। চলতি বছর দারাজ দেশের ৬৪ জেলাতেই পৌঁছে গিয়েছে ফলে, দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রেতারাও এখন দ্রুত সময়ে পণ্য হাতে পাওয়ার সুবিধা উপভোগ করতে পারছেন।           

দারাজের প্রতিষ্ঠাতা ও সিইও বিয়ার্কে মিকেলসেন জানান, ক্রেতা ও বিক্রেতাদের আরও নিরবিচ্ছিন্ন সেবা প্রদান এবং সকল অঞ্চলে ব্যবসা উন্মুক্ত করার লক্ষ্যে ডেক্স চালু করা হয়েছে। তিনি আরো বলেন, “ডেক্স আমাদের ব্যবসার বিশাল একটি সাফল্য এবং গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। ২৪০টিরও বেশি লজিস্টিক সুবিধাসহ গত তিন বছরে ডেক্সের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এর মাধ্যমে আমরা ক্রেতাদের মাঝে প্রতিমাসে ৬০ লাখ প্যাকেজ ডেলিভারি করছি। ভৌগলিকভাবে চ্যালেঞ্জিং বাজারে ক্রেতাদের সাথে বিক্রেতাদের সংযোগের ক্ষেত্রে ডেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি, ডিজিটালাইজ সক্ষমতার এই সেবাটি আমাদেরকে সাফল্যের সাথে কম খরচে অন্যান্য সেবা প্রদানকারীদের চেয়ে দ্রুত সময়ে ১-২ দিনের মধ্যে ডেলিভারি পৌঁছে দিতে সক্ষম করে তুলেছে।”        

দারাজের বিগেস্ট ওয়ান-ডে সেল ১১.১১ ক্যাম্পেইনকে সামনে রেখে সারাদেশে দ্রুত ডেলিভারি নিশ্চিতের লক্ষ্যে, ডেক্স আরও ১৫০০ ডেক্স হিরো (ডেলিভারি কর্মী) নিয়োগ করেছে।      

এ বিষয়ে দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম বলেন, “চালুর পর থেকেই ডেক্স সাফল্যের ধারা অব্যাহত রেখে চলেছে। এটি প্রত্যন্ত অঞ্চলসহ সারাদেশে ক্রেতাদের সাথে বিক্রেতাদের সংযোগের নতুন পথ তৈরি করেছে। আমরা এখন ১১.১১ ক্যাম্পেইনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আশা করছি, ক্যাম্পেইন চলাকালীন এবং তার পরেও আমরা ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই তাৎক্ষণিক ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করতে পারবো।” 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি