সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
27 C
Dhaka

থাইল্যান্ডে ইউএন এসকাপ-এর ৮০তম সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী পলক


টেকভিশন২৪ ডেস্ক: ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ইএসসিএপি) এর ৮০তম সম্মেলনে -এর “এজেন্ডা নং ২(এ) – মূল বিষয়: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই উন্নয়নের জন্য ডিজিটাল উদ্ভাবনের সুবিধা এবং এজেন্ডা নং ৩: স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রগুলির বিশেষ সংস্থা” শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

থাইল্যান্ডে অবস্থিত জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গঠিত কমিশনের ৮০তম অধিবেশন। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল ২০২৪) দুপুরে এসকাপ প্লানারি হলে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ইএসসিএপি) এর অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন প্রতিমন্ত্রী।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের একটি উদ্ভাবনী ইকো-সিস্টেম গড়ে তুলতে কাউকেই পেছনে ফেলে এগোনো যাবে না। এজন্য এশিয়া ও প্রশান্ত মহাসগরী অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে উন্মুক্ত, সুরক্ষিত ও মানবিক ডিজিটাল মঞ্চে সংযুক্ত করতে হবে। এজন্য শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ব্যবসা প্রতিটি ক্ষেত্রে এআই ব্যবহার এবং ডিজিটাল অন্তর্ভূক্তির পাশাপাশি প্রত্যেকের জন্য ডিজিটাল সংযুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তরা। ডিজিটাল সেবা ব্যবহারকারী ও সেবাদাতাদের মধ্যে বন্ধন প্রতিষ্ঠায় ডিজিটাল দক্ষতা উন্নয়নে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

অধিবেশনে এজেন্ডা-২(এ) এর অধীনে “এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই উন্নয়নের জন্য ডিজিটাল উদ্ভাবনের সুবিধা” শীর্ষক সভাটি সঞ্চালনা করেন জাতিসংঘের জেন্ডার ইক্যুইলিটি ও এমপাওয়ারমেন্ট বিষয়ক নেপালের ৩০-৩০ নেটওয়ার্ক প্রতিনিধি সাঞ্জানা চান্দিয়াও।

সভায় ডিজিটাল অন্তর্ভূক্তি ও উদ্ভাবনার মাধ্যমে এশিয়া প্রশান্ত মহাসগরী অঞ্চলের জন্য জাতিসংঘের ২০২০ এজেন্ডা বাস্তবায়ন শেষে নতুন কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হয়। চলমান ডিজিটাল যুগে সকলের জন্য ডিজিটাল দক্ষতা উন্নয়নে কীভাবে উচ্চাবিলাসী ডিজিটাল সাম্য গড়ে তুলে ডিজিটাল বিশ্বে সবার জন্য সমান ও অর্থপূর্ণ ডিজিটাল অ্যাকসেস নিশ্চিত করা যায় তার ওপর গুরুত্বারোপ করেন বক্তরা।

অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোরিয়ার এনআইএ ভাইস প্রেসিডেন্ট মুন সেন জি, চীনের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ভাইস প্রেসিডেন্ট মিস জিন জাং, রাশিয়ার ডিজিটাল নীতি গবেষক জোরি তো কম্বোয়িন, ভারতের এক্সেসেবিলিটি ডিজিটাল টেকনোলজি বিশেষজ্ঞ প্রশান্ত রঞ্জন ভার্মা, থাইল্যান্ডের সিয়াম কমার্সিয়াল ব্যাংকের ফার্স্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পিটি পন বোনা পার্ট প্রমুখ বক্তব্য রাখেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি