বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

তৃতীয় সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক : এবার তৃতীয় সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হওয়ার প্রস্ততি নিচ্ছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি। এরইমধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে ৭০ শতাংশের বেশি। ২০২৫ সালে রাষ্ট্রায়ত্ত্ব তৃতীয় সাবমেরিন ক্যাবলের সুবিধা পাওয়া যাবে। ওই সময়ে প্রথম বেসরকারি সাবমেরিন ক্যাবলেও যুক্ত হবে বাংলাদেশ। প্রযুক্তিবিদরা বলছেন, এই দুই কনসোর্টিয়ামের মাধ্যমে অতিরিক্ত ৪৫ হাজার জিপিবিএস ব্যান্ডউইথের সক্ষমতা তৈরি হবে।

ফাইভ-জি, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সসহ নানা উন্নত প্রযুক্তি হাতছানি দিচ্ছে। নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির পূর্বাভাস বলছে, ২০২৫ সাল শেষে ব্যান্ডউইথের ব্যবহার বেড়ে দাঁড়াবে ৩৪ হাজার জিবিপিএসে। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দ্রুত সি-মি-ইউ সিক্স কনসোর্টিয়াম বা তৃতীয সাবমেরিন ক্যাবলের সুবিধা পেতে চাইছে বালাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। ২০২৫ সালের মাঝামাঝি তৃতীয় সাবমেরিন ক্যাবলের সেবা পাবে বাংলাদেশ। এরমাধ্যমে ১৩ হাজার ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যাবে-এমনটি প্রত্যাশা বিএসসিপিএলসি’র।

সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহম্মদ বলেন, ইতোমধ্যে ৭১ শতাংশ কাজ অর্জিত হয়েছে। আমরা কক্সবাজারে এ জন্য নতুন ভবন নির্মাণ করেছি। আরেকটা টেন্ডারের কাজ মাস ছয়েকের ভেতরেই শেষ হয়ে যাবে। আগামী নভেম্বরের মধ্যে ব্রাঞ্চ কেবল এবং কোর কেবলের কাজ শেষ হয়ে যাবে।

২০০৬ সালে প্রথম সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হয় বাংলাদেশ। আর দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সাথে ২০১৭ সালে। ২০২৫ সালে রাষ্ট্রায়াত্ত তৃতীয় সাবমেরিন ক্যাবলের পাশাপাশি একই বছর, প্রথমবারের মত বেসরকারি খাতের সাবেমেরিন ক্যাবলের সাথেও যুক্ত হবে বাংলাদেশ। লাইসেন্স প্রাপ্ত ৩টি প্রতিষ্ঠানের এই জোটের উদ্যোক্তারা বলছেন, বেসরকারি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে, অতিরিক্ত ৪৫ হা্জার জিবিপিএস ব্যান্ডউইথের সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ।

জানতে চাইলে যমুনা নিউজকে মেটাকোর সাবকম লিমিটেডের পরিচালক আমিনুল হাকিম বলেন, এই ক্যাবলটি মূলত সিঙ্গাপুর থেকে বাংলাদেশের সাথে যুক্ত হবে। ইতোমধ্যে ৩০-৪০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। সিঙ্গাপুর থেকে বেশ অনেকটা কেবল চলেও এসেছে। বাংলাদেশের অংশের মেরিন সার্ভেও শেষ হয়েছে। আশা করা যাচ্ছে আগামী জুলাই মাসের মধ্যে কেবলিংয়ের কাজ শুরু হয়ে যাবে।

বর্তমানে দেশে ব্যান্ডউইথের ব্যবহার সাড়ে ৫ হাজার জিবিপিএস। এরমধ্যে আড়াই হাজার জিবিপিএস সরবরাহ করা হয় রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান বিএসসিপিএলসির দুটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে। বাকিটা বেসরকারি আইটিসি অপারেটরের মাধ্যমে ভারত থেকে আমদানি করা হয়।-সূত্র : Jamuna TV.

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি