রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

তিতাসের গ্রাহক ফাইলসমূহ ডিজিটাল আরকাইভ করতে বিসিসি সাথে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (তিতাস গ্যাস) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে তিতাস গ্যাস কোম্পানীর গ্রাহক ফাইলসমূহ ডিজিটাল আরকাইভ করার লক্ষ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
 
গত রোববার ৯ই জুলাই ২০২৩ তারিখে বিসিসি’র পরিচালক (ডাটা সেন্টার) মোহাম্মদ সাইফুল আলম খান এবং তিতাস গ্যাস কোম্পানীর মহাব্যবস্থাপক ও কোম্পানী সচিব জনাব মো. লুৎফুল হায়দার মাসুম তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
 
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জনাব রণজিৎ কুমার (গ্রেড-১) ও তিতাস গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব প্রকৌ. মো. হারুনুর রশীদ মোল্লাহ্।
 
এছাড়াও, অনুষ্ঠানে তিতাস গ্যাস কোম্পানীর পক্ষ থেকে মহাব্যবস্থাপক মো. ইমাম উদ্দিন শেখ, মহাব্যবস্থাপক (আইসিটি ডিভিশন) জনাব মো. তারিক আনিস খান এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল’র পক্ষ থেকে আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, আর্কিটেক্ট (এন্টারপ্রাইজ ও ডাটা সেন্টার) জনাব হাসান উজ জামান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
 

অনুষ্ঠানের শেষে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক সকলকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিতাস গ্যাস কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ডিজিটালাইজেশনের দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ও সবার সহযোগিতা কামনা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি