শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.7 C
Dhaka

তারুণ্য-নির্ভর টেকনো স্পার্ক ৮ প্রো’র ৪ জিবি ভার্সন

টেকভিশন২৪ ডেস্ক: স্পার্ক ৮ প্রো গত বছরে গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনোর জন্য একটি সফল স্মার্টফোন ছিল। একই ধারাবাহিকতা অব্যাহত রাখতে টেকনো আবারো বাজারে নিয়ে এসেছে স্পার্ক ৮ প্রো’র ৪ জিবি ভার্সন।  স্মার্টফোনটি অনন্য ডিসপ্লে অভিজ্ঞতা ও পাওয়ার বুস্ট গেমিং পারফরম্যান্সের পাশাপাশি একটি ফ্যাশন স্টেটমেন্ট হিসাবে কাজ করবে।

স্পার্ক ৮ প্রো সিরিজের আগের ফোনের মতো এতেও আছে ৪৮ মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার এআই ট্রিপল ক্যামেরা, সুপার নাইট মোড ২.০, মাল্টি-ফ্রেম ১০xজুম, এআর শটস-এর মতো আকর্ষণীয় ফিচারসমূহ।

ব্যবহারকারীদের নিরবিচ্ছিন্ন অভিজ্ঞতা প্রদানে নতুন এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ-এর শক্তিশালী ব্যাটারি, যা ৩৩ওয়াট ইউএসবি টাইপ-সি ফাস্ট চার্জার দ্বারা দ্রুত চার্জ করতে সক্ষম। ডুয়েল কালার স্প্রে গ্রেডিয়েন্ট সমৃদ্ধ ডিজাইন ফোনটিকে আরও প্রিমিয়াম এবং ট্রেন্ডি করে তুলেছে।

টেকনো মোবাইল বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, “তরুণ প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখেই আমরা টেকনো স্পার্ক ৮ প্রো–এর নতুন ভার্সন বাজারে এনেছি। আকর্ষণীয় কালার, ডিজাইন ও ফিচারসের জন্য নিঃসন্দেহে এটি ব্যবহারকারীদের পছন্দের তালিকার শীর্ষে থাকবে এবং এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে।”  

দুটি কালারে পাওয়া যাবে এই ফোন, যার বাজারমূল্য মাত্র ১৫,৪৯০ টাকা। ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের সাথে প্রগতিশীল ব্যবহারকারীদের জন্য যুগের সাথে তাল মিলিয়ে সর্বোচ্চ মানসম্মত ও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ডিভাইস বাজারে আনছে টেকনো।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি