শুক্রবার, জুন ১২, ২০২৬
31.4 C
Dhaka

তথ্য প্রযুক্তির মাধ্যমে “প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানসহ অধিকার ও সুরক্ষা” বিষয়ক সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন “তথ্য প্রযুক্তির মাধ্যমে এনডিডিসহ সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় “প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানসহ অধিকার ও সুরক্ষা” বিষয়ক সভা আইসিটি বিভাগের সিনিয়র সচিব মহোদয় জনাব এন এম জিয়াউল আলম, পিএএ এর সভাপতিত্বে গত ২৭ ডিসেম্বর ২০২১ তারিখ অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়। বিসিসির নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান, পিএএ স্যারের সঞ্চালনায় এ সভায় দেশের সকল বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণ অংশগ্রহণ করেন। সভায় মূল বিষয়বস্তু একটি প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন বিসিসি’র পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) জনাব মোহাম্মদ এনামুল কবির।

অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়ন, কর্মসংস্থানের পাশাপাশি তাদের সার্বিক উন্নয়নকল্পে আইসিটি বিভাগের চলমান কার্যক্রমে মাঠ প্রশাসনের সহায়তার বিষয়ে সভায় আলোচনা হয়। মাঠ পর্যায়ে বিশেষ করে জেলা প্রশাসনের অধীনে সরকারি বিভিন্ন প্রোগ্রামে যেখানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ সৃষ্টি করে পিছিয়ে পড়া বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার বিষয়টি সভায় আলোচিত হয় এবং নিম্নবর্ণিত বিষয়সমূহে জেলা প্রশাসনের নিকট প্রত্যাশা করা হয়:

  • জেলা/ উপজেলা পর্যায়ে বিভিন্ন নিয়োগ কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের আবদনের সুযোগ ও যৌক্তিকভাবে নিয়োগের ব্যবস্থা;
  • সরকারি ও বেসরকারী পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র শনাক্তকরণ;
  • কর্মসংস্থান এবং নতুন নতুন দক্ষতা উন্নয়নে স্থানীয় ব্যবসায়ী গোষ্ঠীকে উদ্বুদ্ধ করা;
  • মাঠ পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর উদ্দেশ্য বাস্তাবায়নে সহায়তা এবং জেলা কমিটি ছাড়াও উপজেলা ও শহর কমিটি কার্যক্রম মনিটরিং ও সমন্বয়ে ভূমিকা রাখা।

জেলা প্রশাসকগণ আইসিটি বিভাগের চলমান কার্যক্রমে জেলা প্রশাসন সম্পৃক্ত হয়ে সরকারের গৃহীত এ ধরণের মহতী প্রোগ্রামে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব ও সভার সভাপতি মাঠ পর্যায়ে শিক্ষা কার্যক্রমসহ কর্মসংস্থান এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা উন্নয়নে করণীয় বিষয় সম্পর্কে পরামর্শ এবং এ সভা থেকে প্রাপ্ত গ্রহণযোগ্য সুপারিসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি