শনিবার, আগস্ট ২৯, ২০২৬
28 C
Dhaka

তথ্য চেয়ে সরকারের অনুরোধের সঙ্গে বাড়ছে মেটার সাড়াও

টেকভিশন২৪ ডেস্ক: বছরান্তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেসবুকসহ মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে তথ্য চাওয়ার পরিমাণ বাড়ছে। বিশেষ করে ২০২১ সালের দ্বিতীয়ার্ধ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর সময়কালে বাংলাদেশ সরকারের অনুরোধের পরিমাণ টানা বাড়তে দেখা গেছে। সেই অনুপাতে সাড়া দেওয়ার পরিমাণও বাড়িয়েছে ফেসবুক। সম্প্রতি এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করেছে ফেসবুক।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেসবুকের কাছে মোট ৯৮৮টি অনুরোধ পাঠানো হয়। যার মধ্যে আইনি প্রক্রিয়ার অনুরোধ ৯৫৬টি এবং জরুরি ভিত্তিতে তথ্য দেওয়ার অনুরোধ ৩২টি। এই সময়কালে সরকার ফেসবুকের কাছে মোট ১ হাজার ৪৫৪টি অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চেয়ে অনুরোধ করে।

প্রতিবেদনে বাংলাদেশ সরকারের অনুরোধের বিপরীতে ৬৭ দশমিক ২১ শতাংশ তথ্য দিয়েছে ফেসবুক। আবার গত বছর জুন থেকে এবছর জুন পর্যন্ত বাংলাদেশের আইন লঙ্ঘনের অভিযোগে দুই হাজার ৫০০’র বেশি কনটেন্টে ব্যবহারকারীর প্রবেশ সীমিত করেছে ফেসবুক। আইনি প্রক্রিয়ায় অনুরোধের ৬৯ শতাংশ ক্ষেত্রে মেটা তথ্য সরবরাহ করেছে। জরুরিভিত্তিতে অনুরোধের ক্ষেত্রে তথ্য সরবরাহ করেছে ৬ দশমিক ২৫ শতাংশ।

এছাড়া এই সময়কালে ফৌজদারি তদন্তের জন্য ২৮টি অনুরোধে ৪০টি অ্যাকাউন্টের তথ্য সংরক্ষণের জন্য ফেসবুককে বলা হয়েছিল। আবার প্রতিবেদন অনুযায়ী,  ফেসবুক বাংলাদেশ থেকে ২ হাজার ২৭০টি কনটেন্টে ব্যবহারকারীর প্রবেশ সীমিত করেছে। এর মধ্যে ২ হাজার ২৬০টি ফেসবুক পোস্ট, ১০টি ফেসবুক প্রোফাইল রয়েছে।

এর আগের ধাপে অর্থাৎ গত বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে বাংলাদেশ সরকার ফেসবুকের কাছে ৮৩৬টি অনুরোধ করেছিল যার ৭৭২টি আইনি প্রক্রিয়ার আর ৬৪টি জরুরি ভিত্তিতে তথ্য দেওয়ার জন্য। সেই সময় মেটার কাছে মোট ১ হাজার ২৭৮টি অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চেয়েছিল সরকার। যার বিপরীতে মেটা বাংলাদেশ সরকারকে ৬৪ দশমিক ৮৩ শতাংশ তথ্য সরবরাহ করে।

প্রতিবেদনটিতে আরও জানানো হয়, ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের রিপোর্ট করা ২ হাজার ৫৭৮টি আইটেমে বাংলাদেশ থেকে ব্যবহারকারীর প্রবেশ সীমিত করা হয়েছে। সংখ্যাটি আগের বছরের তুলনায় কয়েক গুণ বেশি।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি