বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে তুরস্ক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী তুরস্ক। সম্প্রতি (২১ মার্চ, ২০২২) রাজধানীর বারিধারায় তুরস্কের দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদের মধ্যে এক বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকে রাসেল টি আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্যপ্রযুক্তিকে ২০২২ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছেন। এর সাথে সামঞ্জস্য রেখে বেসিস ভবিষ্যৎ উপযোগী মানবসম্পদ তৈরি, স্থানীয় শিল্পের বিকাশ, বিদেশী বাজার সম্প্রসারণ, পুঁজি ও আর্থিক প্রণোদনা সুবিধা বৃদ্ধি, স্টার্টআপের জন্য একটি সমৃদ্ধ ইকোসিস্টেম তৈরি করা, ইনট্যাঞ্জিবল অ্যাসেট বৃদ্ধিতে সহায়তার জন্য নীতি প্রণয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের প্রচার এই সাতটি স্তম্ভের উপর ফোকাস করে আইসিটি শিল্পের উৎকর্ষ সাধনের জন্য কাজ শুরু করেছে। এছাড়াও বেসিস আইসিটি খাতে ২০২৪ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩১ সালের মধ্যে ২০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যে পৌঁছাতে কাজ করছে।

বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, তুরস্ক বাংলাদেশের আইসিটি খাতের সমৃদ্ধকরণে বেসিসকে সহযোগিতা করতে আগ্রহী। তিনি জানান, তুরস্ক বিজনেস টু বিজনেস ম্যাচমেকিং সেশন, রোড শো এবং পরবর্তী বেসিস সফটএক্সপোতে অংশগ্রহণ করতে আগ্রহী। এছাড়াও তিনি স্টার্টআপ ইস্তাম্বুলের সাথে বেসিসের সহযোগিতার কথাও উল্লেখ করেন, যা তুরস্কের শীর্ষস্থানীয় স্টার্টআপ হাব যেখানে এই অঞ্চলের প্রতিষ্ঠাতা, বিনিয়োগকারী ও নির্বাহীদের একত্রিত করে।

সভায় আরও উপস্থিত ছিলেন তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর কেনান কালাইসি, বেসিসের সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, পরিচালক একেএম আহমেদুল ইসলাম বাবু, যুগ্ম-সচিব এনামুল হাফিজ লতিফী, সহকারি ব্যবস্থাপক (ট্রেড ফ্যাসিলিটেশন) নাদিয়া তাবাসসুম প্রমুখ।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি