শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

ডেটা সায়েন্স ল্যাব স্থাপনে ড্যাফোডিল এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: পারস্পরিক গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডাটা সায়েন্স ল্যাব এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস লোয়েল বিশ্ববিদ্যালয়ের কিউবিক্স ল্যাবের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাাটফর্মে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিপত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও অতিরিক্ত রেজিস্ট্রার ড. নাদির বিন আলী এবং ম্যাসাচুসেটস লোয়েল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আরিফ উল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামেলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইমরান মাহমুদ, সহকারী পরিচালক মোহাম্মদ আখতার উল আলম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আফসানা বেগম, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ সোহেল আরমান এবং ম্যাসাচুসেটস লোয়েল ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী ও গবেষণা সহকারী আতিকা মুনওয়ারা মাহি।

চুক্তিপত্র অনুযায়ী ম্যাসাচুসেটস লোয়েল বিশ্ববিদ্যালয়ের কিউবিক্স ল্যাব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডাটা সায়েন্স ল্যাব যৌথভাবে গবেষণা সহযোগিতা এবং প্রকল্পের কাজে সহযোগিতা নিশ্চিত করার জন্য একটি ‘জয়েন্ট ডেটা সায়েন্স ল্যাব’ প্রতিষ্ঠা করবে।

এ চুক্তির আওতায় কিউবিক্স ল্যাব ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ডাটা সায়েন্সের নতুন নতুন গবেষণা সম্পর্কে শিক্ষাদানের জন্য টেকনিক্যাল রিসোর্স প্রদান করবে। অপরিদিকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ডাটা সায়েন্স ল্যাব ডাটা প্রোভাইডার হিসেবে কাজ করবে এবং ডাটা সায়েন্স মেজর হিসেবে গ্রহণকারী শিক্ষার্থীদের বিশ্বমানের ডাটা সায়েন্স রিসার্চ ও যৌথ প্রকাশনার সাথে যুক্ত করবে।

শুধুমাত্র দক্ষতা অর্জনই নয়, এ সহযোগিতার মাধ্যমে দৈনন্দিন শিল্প কারখানা ও সমাজে ডাটা সায়েন্সভিত্তিক সমাধান প্রদানের ক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ অগ্রণী ভূমিকা পালন করছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি