রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.3 C
Dhaka

ডিজিটাল সুরক্ষার মাধ্যমে সাইবার পরিসরে নিরাপদ থাকা সম্ভব

টেকভিশন ডেস্ক: আমাদের নিউ নরমাল বা নতুন স্বাভাবিকতায় সাইবার স্পেসে নিরাপদ এক্সেস, ডাটা সুরক্ষা, সুরক্ষিত কানেক্টিভিটি ও প্রাইভেসি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সচেতনতা তৈরির মাধ্যমে নিরাপত্তার গুরুত্ব বোঝাতে এবং  গ্রাহক ও কর্মীদের সিকিউরিটি অ্যাম্বাসেডর হিসাবে কাজ করার পাশাপাশি তাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দায়িত্বশীল হতে উৎসাহিত করতে ‘সিকিউরিটি ডে’ পালন করেছে ডিজিটাল বাংলাদেশ যাত্রার কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন।

গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনর গ্রুপ গ্রাহক ও কর্মীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে তাঁদের সব অপারেটিং মার্কেটে গত ২২ অক্টোবর ‘টেলিনর সিকিউরিটি ডে’পালন করে।

অনলাইনে দায়িত্বশীল আচরণ ও কর্মকাণ্ড আমাদের ডিজিটালডিফেন্স (ডিজিটাল সুরক্ষ) গড়ার পাশাপশি আমাদের সেবাগ্রহনকারিদের গুরুত্বপূর্ণ তথ্য সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে পারে বলে বিশ্বাস করে গ্রামীণফোন।  কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারির কারণে অনলাইন ট্রাফিক আগের চেয়ে তুলনায় বৃদ্ধি পেয়েছে। একইসাথে ই-কমার্স, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, ডিএফএস/এমএফএস এবং অন্যান্য ই-প্ল্যাটফর্মের প্রবৃদ্ধি হওয়া সত্ত্বেও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং জালিয়াতি কৌশল গ্রহণ করে অনলাইনে আক্রমণকারীরা আগের  চেয়ে বেশি সক্রিয় হচ্ছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং -এর মাধ্যমে যেকোনো ব্যক্তির তথ্য চুরি হতে পারে, অর্থ অপব্যবহার হতে পারে, যা আইডেন্টিটি থেফট ও আর্থিক জালিয়াতি সহ অন্যান্য দুর্ঘটনা ঘটাতে পারে।

এ নিয়ে গ্রামীণফোনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা রাদে কোভাচেভিচ বলেন ‘ধারাবাহিককভাবে উদ্ভাবন ও আধুনিকায়ন এর  মাধ্যমে আমাদের নেটওয়ার্ক ও গ্রাহকদের অনলাইন উপস্থিতিতে সুরক্ষা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।  ডিজিটাল বাংলাদেশ যাত্রার কানেক্টিভিটি পার্টনার হিসেবে ইন্টারনেট নিরাপদ রাখতে এবং সাইবার হামলার ঝুকি নিয়ে গ্রাহক ও কর্মীদের মধ্যে সচেতনতা তৈরিত আমরা নিরলস কাজ করে যাচ্ছি, যেনো আমরা একসাথে ডিজিটাল সুরক্ষা গড়ে তুলতে পারি।’

সচেতনতা তৈরিতে গ্রামীণফোন আবারও অনলাইন সচেতনতামূলক উদ্যোগ ‘ইন্টারনেটের দুনিয়ায় জানতে হবে, কোথায় আপনার থামতে হবে’ নিয়ে এসেছে। নিরাপদ ইন্টারনেট পরিবেশ তৈরিতে ইউনিসেফ ও টেলিনরের সাথে পার্টনারশিপে গ্রামীণফোন শিশু, বাবা-মা, অভিভাবক ও শিক্ষকদের সচেতন করতে দেশজুড়ে নানা কর্মসূচি পরিচালনা করে আসছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি