শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.8 C
Dhaka

ডিজিটাল বাণিজ্যকে টেকসই করতে পেশাদারিত্ব বজায় রাখা অপরিহার্য : মোস্তাফা জব্বার

 
টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাণিজ্যকে টেকসই করার জন্য পেশাদারিত্ব বজায় রাখা অপরিহার্য বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন সামনের দিনের বাণিজ্য হবে ডিজিটাল বাণিজ্য। করোনাকালে শাকসবজী থেকে কোরবানির গরু কেনা- বেচা ডিজিটাল পদ্ধতিতেই হয়েছে। করোনা পরবর্তী জীবনধারাতেও আমাদের বাণিজ্য ডিজিটাল হতেই থাকবে। এই পরিস্থিতি বিবেচনায় যারা ডিজিটাল বাণিজ্যে আছে তাদের প্রশিক্ষণ প্রদানে ই-ক্যাবকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের আহ্বান জানান মন্ত্রী। সেই লক্ষ্যে মন্ত্রী ই-ক্যাবকে সরকারি সহযোগিতা প্রদানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
 
মন্ত্রী সোমবার রাতে ঢাকায় ই-ক্যাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ই-ক্যাব আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল কমার্স নিয়ে সাম্প্রতিক সময়ে নেতিবাচক কিছু দৃষ্টান্ত খুবই অপ্রত্যাশিত এবং দু:খজনক উল্লেখ করে বলেন, যখন কোন প্রযুক্তি আসে তখন প্রতারণায় কেউ কেউ প্রযুক্তি ব্যবহার করে। কিন্তু প্রতারণা করে বেশি দূর এগুনো যায় না। যারা দুর্নীতি করছে তারা টিকতে পারবে না। হাতে গণা কয়েক জন প্রতারকের জন্য এই সম্ভাবনাময় ক্ষেত্রটি যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই ব্যাপারে প্রণীত সরকারি নীতমালা অনুসরণে ই-ক্যাব সদস্যদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে বলেন, কেন্দ্রীয় মনিটরিং সেল ও কমপ্লেন সেলের কার্যক্রম জোরদার করে সামনে এগিয়ে যেতে হবে। এই বিষয়ে ই-ক্যাবের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন ই-ক্যাবের অন্যতম প্রতিষ্ঠাতা মোস্তাফা জব্বার।
 
প্রযুক্তি বিষয় ট্রেডবডি বাংলাদেশ কম্পিউটার সমিতি ও বেসিস-এর সাবেক সভাপতি মোস্তাফা জব্বার ই-ক্যাব প্রতিষ্ঠায় সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এবং অধ্যাপক ড. জামিলুর রেজার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি পথবেয়ে প্রচলিত বাণিজ্যকে ডিজিটাল বাণিজ্যে রূপান্তরের যে যাত্রা শুরু হয়েছে তা এগিয়ে নিতে সরকার সম্ভাব্য সব কিছু করতে বদ্ধপরিকর।
 
২০২১ সালে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিচিতি পেয়েছে উল্লেখ করে ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রনায়ক মোস্তাফা জব্বার বলেন, ফাইভ-জি প্রযুক্তি চালু, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ উৎক্ষেপণ এবং তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপনে ২০১৮ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ শতভাগ প্রস্তুতি সম্পন্ন করেছে। ডিসেম্বরেই আমরা পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু করতে যাচ্ছি। তৃতীয় সাবমেরিন সংযোগ ও মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-৩ উৎক্ষেপণ বাস্তবায়ন কাজ শুরু হয়েছে।
অনুষ্ঠানে ই-ক্যাব সভাপতি শমি কায়সার ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
 
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ ই-ক্যাবের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ই-ক্যাব সেক্রেটারি আবদুল ওয়াহেদ তমাল।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি