সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
26 C
Dhaka

পিআইবিতে ডিজিটাল আর্কাইভ পরিচিতি ও মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্কঃ দৈনিক পত্রিকা সমূহ ডিজিটাল পদ্ধতিতে আর্কাইভ করার লক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও অ্যাডভান্সড সফটওয়্যার ডেভেলপমেন্ট (এএসডি) কর্মকর্তাদের নিয়ে পিআইবি’র সেমিনার কক্ষে “ডিজিটাল আর্কাইভ পরিচিতি ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয় ।

দৈনিক পত্রিকা ডিজিটাল আর্কাইভ করার লক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ২০২১ সালের জানুয়ারী মাসে উদ্যোগ গ্রহণ করে। ডিজিটাল আর্কাইভের মাধ্যমে দৈনিক পত্রিকা সমূহ সুরক্ষিত রাখার পাশাপাশি দেশি-বিদেশী বিভিন্ন গবেষণা এবং জাতীয় তথ্য ভান্ডারকে আরো সমৃদ্ধ ও শক্তিশালী করার লক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এই উদ্যোগে সার্বিক ভাবে সহযোগিতা করে আসছে অ্যাডভান্সড সফটওয়্যার ডেভেলপমেন্ট (এএসডি)। বর্তমান সরকারের ডিজিটাল প্রকল্প বাস্তবায়নের লক্ষে দৈনিক পত্রিকা ডিজিটাল আর্কাইভ করার উদ্যোগ প্রশংসনীয় বলে দাবী করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্মকর্তাবৃন্দ । 

০৯ নভেম্বর বুধবার পিআইবি’র সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ সহ পিআইবি’র কর্মকর্তা এবং অ্যাডভান্সড সফটওয়্যার ডেভেলপমেন্টের পরিচালক মোঃ মনিরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

অ্যাডভান্সড সফটওয়্যার ডেভেলপমেন্টের পরিচালক মোঃ মনিরুল ইসলাম বলেন, সার্বিক সহযোগিতা পেলে পিআইবি’র লাইব্রেরীতে মজুদ সকল পত্রিকাকে ডিজিটাল রূপ দিয়ে পিআইবি’র ডিজিটাল আর্কাইভ প্রোগামটিকে বাংলাদেশের আর্কাইভিংয়ের রোল মডেল হিসেবে তুলে ধরতে প্রস্তুত ।

সভাপতির বক্তব্যে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, প্রকাশিত দৈনিক পত্রিকা বাংলাদেশের জাতীয় সম্পদ এবং তথ্য ভান্ডার । জাতীয় স্বার্থে প্রকাশিত দৈনিক পত্রিকা সমূহ সংরক্ষণ করা পিআইবি’র দায়িত্ব। বাংলাদেশের ইতিহাসকে অক্ষুন্ন রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেয়ার মাধ্যম হিসেবে ডিজিটাল আর্কাইভের কোনো বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় পিআইবি, এই নিউজপেপার ডিজিটাল আর্কাইভ উদ্যোগটি গ্রহণ করে এবং ভবিষ্যতে এই আর্কাইভিং প্রোগ্রামটিকে আরো সমৃদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি