বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

টেড-এক্স গুলশান ২০২৩ঃ ইনোভেশন ফর ইক্যুয়ালিটি

টেকভিশন২৪ ডেস্ক: আয়োজিত হলো, টেডএক্স গুলশান-এর দ্বিতীয় আসর। ” ইনোভেশন ফর ইক্যুয়ালিটি” বা সমতার জন্য উদ্ভাবন – এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানটিতে বক্তৃতা রাখেন দেশী-বিদেশি ১৬ জন বক্তা যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরী এবং সাবেক প্রধান সচিব আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি অসাধারণ বক্তাদের একত্রিত করার পাশাপাশি অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেছে এবং বিভিন্ন বিষয়ে তাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করেছে।

ড. শিরীন শারমিন, তার বক্তব্যে দেশের প্রথম নারী স্পিকার হওয়ার গল্প তুলে ধরেন। তার বক্তব্যে কিভাবে উদ্ভাবন ও সমতা পাবলিক সেক্টরে অন্তর্ভুক্ত করা যায় তা উঠে আসে । তিনি বলেন – উদ্ভাবন শুধুমাত্র প্রাইভেট সেক্টরেই সীমাবন্ধ নয় বরং এটি পাবলিক সেক্টরের পরিবর্তনের চালিকা শক্তি এবং নারীদের নেতৃত্বকে ক্ষমতায়িত করে।

সাবেক মুখ্যসচিব মোঃ আবুল কালাম আজাদ বলেন – সমতার অর্জনের জন্য উদ্ভাবনই আমাদের চালিকাশক্তি হওয়া উচিত  এবং টেড এক্স গুলশান এই  বার্তাটি ছড়াতে আবারো তাদের সক্ষমতার প্রমান দিয়েছে।

প্রাভিনা ইয়াগনামভাত, বোয়িং ইন্ডিয়ার চিফ অফ স্টাফ বলেন – ­উদ্ভাবনই সমতার চাবি, আমার জার্নিই প্রমান করে যে, একজনই পরিবর্তন আনতে পারে।

বিবিসি স্টোরিওয়ার্ক্স-এর কন্টেন্ট স্ট্রাটেজিস্ট অঙ্কিতা বকশী তার বক্তব্যে স্টোরিটেলিং এর ক্ষমতার কথা তুলে ধরেন। তিনি বলেন –আমাদের গল্পের মাধ্যমে আমরা বাধা অতিক্রম করতে পারি এবং সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষকে একত্রিত করতে পারি।

ইউএনডিপি বাংলাদেশের হেড অফ কমিউনিকেসন মোঃ আবুল কাইয়ুম তার বক্তব্যে সমতা রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা এবং তার ব্যক্তিগত জার্নির কথা তুলে ধরেন। তিনি আর বলেন, “টেড-এক্স গুলশান (TEDxGulshan) পরিবর্তনমুলক আলোচনায় প্রভাবক হিসবে কাজ করেছ এবং আমি এতে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত”।

এছাড়াও বক্তা হিসেবে ছিলেন – এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ভাইস চ্যান্সেলর ডঃ রুবানা হক; বাংলাদেশী গায়ক ও গীতিকার শায়ান চৌধুরী অর্ণব; কোকা-কোলা কোম্পানি, বাংলাদেশ-এর হেড অফ মার্কেটিং আবীর রাজবীন; এটুআই-এর ন্যাশনাল কনসালটেন্ট অ্যাক্সেসিবিলিটি ভাস্কর ভট্টাচার্য; বাংলাদেশী রেডিও জকি এবং টেলিভিশন উপস্থাপক কিবরিয়া সরকার; বিবিশি স্টোরি-ওয়ার্কস এর কন্টেন্ট স্ট্রাটেজিস্ট অঙ্কিতা বকশী; বাংলাদেশী ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান; প্রাক্তন সেনা কমান্ডো ও ট্রায়াথলিট ইমতিয়াজ ইলাহী; এবং ব্র্যাক-এর পিপল, কালচার অ্যান্ড কমিউনিকেশনস সিনিয়র ডিরেক্ট মৌটুসী কবির।

টেড এক্স গুলশান (TEDxGulshan­­­) এর আয়োজনে বক্তব্যের পাশাপাশি ছিলো গান ও বিনোদনের ব্যবস্থা। শায়ান চৌধুরী অর্ণবের একোস্টিক স্টোরিটেলিং এবং ঋতু রাজের গান মাতিয়ে রাখে অংশগ্রহণকারীদের।

টেড এক্স গুলশান (TEDxGulshan­­­) এর অন্যতম বিশেষ দিক ছিলো অন্তর্ভুক্তিমূলক নানাবিধ ব্যবস্থা। বিশেষ চাহিদাপুর্ন ব্যক্তিবর্গের অংশগ্রহনের ছিলো বিশেষ ব্যাবস্থা এবং ছিল সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটর।

টেড এক্স গুলশান (TEDxGulshan­­­)- এর কিউরেটর জনাব আশফাক জামান বলেন, “আমাদের আয়োজনের সফলতার মূল কৃতিত্ব বক্তাদের।বক্তারা তাদের বক্তব্যে তাদের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরে দর্শকদের অনুপ্রানিত করেছেন। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের উদ্ভাবন এবং আমাদের সামাজিক মেলবন্ধন বিশ্বমঞ্চে তুলে ধরতে পারি।”

এ আয়োজনের নলেজ পার্টনার ছিলো লিড একাডেমী। টেড এক্স গুলশান (TEDxGulshan­­­) আয়োজনে তারা একটি বিশেষ ভুমিকা পালন করেছে। লিড একাডেমি একটি বিশ্বমানের অনলাইন লার্নিং প্লাটফর্ম যারা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে স্টেম ও ভবিষ্যতের জন্য প্রস্তুতির দক্ষতা দিয়ে দেশ নির্মাতাদের ক্ষমতায়ন করে।

টেড-এক্স ভিডিওগুলো টেড এর অফিশিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। এদের মাধ্যমে ৫৩ মিলিওন মানুষের কাছে এ বক্তব্যগুলো পৌছে যাবে। টেড এক্স গুলশান (TEDxGulshan­­­) এর স্ট্রাজেটিক পার্টনার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গোল্ড পার্টনার হিসেবে ছিলো কোকা-কোলা। সিলভার পার্টনার ছিলো ডেল্টা গ্রিন লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, ড্যান ফুড লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিডেট। আইসক্রীম পার্টনার – পোলার আইসক্রিম, পিআর পার্টনার – ব্যাকপেইজ পিআর, টিকেটিং পার্টনার – টিকেটিফাই এবং ইয়ুথ এঙ্গেইজমেন্ট পার্টনার – ওয়াই এস এস ই। 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি