মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
28 C
Dhaka

জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট জিয়াউল হক

টেকভিশন২৪ ডেস্কঃ জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী ও সংগঠক মো. জিয়াউল হক ভূঁইয়া।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে আন্তর্জাতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের বাংলাদেশ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের ভোটে আগামী এক বছরের জন্য জিয়াউল হক জেসিআই বাংলাদেশের ২০২৩ জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি সংগঠনটির ২০২২ জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবনির্বাচিত সভাপতি জিয়াউল হক ভূঁইয়া বলেন, ‘জেসিআই মূলত তরুণদের সংগঠন। আগামী বছর জেসিআই বাংলাদেশের উদ্দেশ্য হবে, দেশের প্রত্যেক জেলায় তরুণদের জন্য উন্নয়নমূলক নানা কার্যক্রম ছড়িয়ে দেওয়া। এছাড়া বিগত বছরের ধারাবাহিকতায় উদ্যমী তরুণদের মেধা বিকাশে নতুন নতুন উদ্যোগ হাতে নেওয়া।’
নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়ে জেসিআই বাংলাদেশের বিদায়ী প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘জেসিআই বাংলাদেশ হচ্ছে নেতৃত্ব তৈরির পাঠশালা। তারই ধারাবাহিকতায় এই নির্বাচন এবং নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর। আমি জেসিআই বাংলাদেশের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি।’

জিয়াউল হক ভূঁইয়া তড়িৎকৌশলে ইঞ্জিনিয়ারিং পাস করে কর্ম জীবনে পদার্পণ করেন। একই সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। তরুণ এই উদ্যোক্তা বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ স্টার্টআপ শপআপ-এর চিফ অব স্টাফের দায়িত্বে রয়েছেন।

এছাড়া তরুণদের উন্নয়নমূলক কাজের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি আইইউটি এলামনাই অ্যাসোসিয়েশন এর বর্তমান সহ-সভাপতি। একই সঙ্গে চাঁদপুর মডেল হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

এবারের নির্বাচনে তথ্যপ্রযুক্তি খাতে বিএনপির সাত দফা

টেকভিশন২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্যপ্রযুক্তি...

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি