রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
27 C
Dhaka

আইপিডিসি উদ্যোক্তা সম্মাননা ২০২১ পেল দেশসেরা ২০ জন উদ্যোক্তা

টেকভিশন২৪ ডেস্কঃ: নবমবারের মতো উদ্যোক্তাদের সম্মাননা দিল ‘চাকরি খুঁজব না চাকরি দেব’। এবার ২০ জন উদ্যোক্তাকে সম্মাননা দেয়া হয়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম ‘চাকরি খুজব না, চাকরি দেব’ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনিউরশিপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের সম্মানিত করা হয়। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন করা হয় ।

আজ শনিবার ঢাকার ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক বিল্ডিংয়ে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম চাকরি খুঁজব না, চাকরি দেব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে নবমবারের মতো তরুণ উদ্যোক্তাদের সম্মানিত করা হয়। আয়োজকদের পক্ষে উদ্যোক্তা সম্মননা ২০২১ এর সমন্বয়ক প্রমি নাহিদ জানান, ২০২১ সালের কার্যক্রমের ভিত্তিতে মোট ২০টি উদ্যোগের উদ্যোক্তাদের এবার সম্মাননা প্রদান করা হয়েছে। সারা দেশ থেকে আসা মনোনয়ন থেকে বিচারকগণ ৮টি নবীন উদ্যোক্তা স্মারক ও ৯টি উদ্যোক্তা সম্মাননা এবং একজনকে নুরুল কাদের,অন্য একজনকে ইউসুফ চৌধুরী উদ্যোক্তা সম্মাননা ২০২১ ও আরেকজনকে লুনা সামসুদ্দোহা নারী উদ্যোক্তা সম্মাননা ২০২১ প্রদান করা হয়েছে।

শাড়ী নিয়ে কাজ করা জামদানী ওস্তাদ ও পাখি জামদানী উইভিং ফ্যাক্টরীর উদ্যোক্তা মো. জামাল হোসেন ইউসুফ চৌধুরী উদ্যোক্তা সম্মাননা ২০২১ পেয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর বরগাঁও গ্রামের মো. জামাল হোসেনের নেতৃত্ব কারিগরদের দক্ষ হাতের নিপুণ বুননে চিকন সুতার জমিনে ফুটে উঠে বাহারি নকশা। মাত্র হাজার পাঁচেক টাকা পূঁজি নিয়ে শুরু করা জামাল হোসেনর পূঁজি এখন কোটি টাকার বেশি। মানভেদে ৫০ হাজার টাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয় পাখি উইভিং -এর শাড়ি। তাঁর নিজের হাতে বোনা শাড়ির সর্বোচ্চ দাম পেয়েছেন ছয় লাখ টাকা। ২০০ কাউন্টের শাড়ির বুনন হয় সেখানে। নিজের বুননকে এমন উচ্চতায় নিয়ে যাবেন যেন যে কেউ দেখলেই আলাদা করতে পারে তাঁর বুনন।

সিলেটের তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা শাহজাহান জুয়েলের প্রতিষ্ঠান ‘অথল্যাব’ পেয়েছে নুরুল কাদের উদ্যোক্তা সম্মাননা ২০২১। তার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানি এমন প্রোডাক্ট তৈরি করে যা মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে সক্রিয় ভুমিকা রাখে। বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ লাখ এর ও বেশি ব্যবসা-প্রতিষ্ঠান অথলাব এর প্রোডাক্টসমুহ বাব্যহার করে আসছে।

এছাড়া উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আছিয়া খালেদা নীলা পেয়েছেন লুনা সামসুদ্দোহা নারী উদ্যোক্তা সম্মাননা ২০২১। তার প্রতিষ্ঠানটি টেকনোলজির মাধ্যমে নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখার পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি ১৮ হাজারের বেশি নারীকে আইটি প্রশিক্ষণ দিয়েছে এবং ১৩ হাজারের বেশি নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। বাংলাদেশের পাঁচটি ভিন্ন গ্রামে এবং নেপালে তাদের টেকনিক্যাল স্কুল রয়েছে। যে স্কুলগুলোতে তারা নারীদের বিভিন্ন টেকনিক্যাল বিষয়ের ওপর প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে।

উদ্যোক্তা সম্মাননা ২০২১ তে নবীন উদ্যোক্তা স্মারক পেয়েছে ফ্রেশী ফার্ম, রোবাস্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড, ব্যঞ্জন, কাদম্বরী এক্সক্লুসিভ, বি বাসিনী, ফ্রেন্ডস কনসালটেন্সী, আমরা পারি এন্টারপ্রাইজ ও স্যাফ্রন।

উদ্যোক্তা স্মারক ২০২১ লাভ করেছে মনস্টারক্ল লিমিটেড, জায়ান্ট মার্কেটার্স, ইনোভেশন গ্যারেজ লিমিটেড, ডায়না হোস্ট লিমিটেড, ব্রাণ্ডিলেন ৩৬০ লিমিটেড, কোডার্স ল্যাব, সোনিয়া’স কিচেন, প্রোটিন মার্কেট লিমিটেড এবং আল- জামিল’স গ্রীল ফিস এন্ড বারবিকিউ।    

উদ্যোক্তাদের এই মিলন মেলায় সম্মাননা তুলে দিয়েছেন ড্যাফোডিল ফ্যামিলীর চেয়ারম্যান মো. সবুর খান, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস এবং হেড অফ এমএমই মোঃ মাহমুদুর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে সচিব আবু হেনা মোরশেদ জামান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, বিডিওএসএনের এর সাধারণ সম্পাদক মুনির হাসান, ড্যাফোডিল ফ্যামিলীর গ্রুপ সিইও মোঃ নুরুজ্জামান, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন, একই বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন এন্ড অন্ট্রাপ্রেনিউরশিপ ডিপার্টমেন্টের চেয়ারম্যান কামরুজ্জামান দিদার সহ প্রমুখ।

উদ্যোক্তা সম্মাননা ২০২১ এর পৃষ্ঠপোষকতায় ছিল আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। সহযোগিতা করেছে ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট, বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট, এফ এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্লোবাল কনফারেন্স এ্যালায়েন্স এবং ইনস্টাপে। ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল নিজল ক্রিয়েটিভ ফটোগ্রাফি।

লোগোবোর্ডে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ যথাক্রমে আমার পে, আফ্রাজান, এভিয়ানা, এ কে প্যাকেজিং, অ্যারো আইটি লিমিটেড, ব্যাকপ্যাক ওয়ালা, বাংলা ওয়াশ, বইফেরী, বিজনেস গ্লোবালাইজার, চাঁপাই আম বাগান, কোডবক্সার, কো প্রোপার্টি, ধবল, এক্কবাজ, ইংলিশ থেরাপী, এক্সনহোস্ট, ফ্লিট বাংলাদেশ, ফুডার, জি স্পাইস, গেম অন স্টুডিও, গো দেশী, গ্রামীণ কৃষক এগ্রো, গুটিপা, গ্রীন গ্রোসারী, ইনটেন্স ব্যাগস এন্ড এক্সেসরিজ, কৃষিবাজার, খরাক, মেইলব্লাস্টার, মার্কেটিং হাশ, মারুফ এন্টারপ্রাইজ, নন্দন কুটির, নিলাচল ইভেন্ট ম্যানেজমেন্ট, নিউট্রিফ্রেস, অর্থা, পপ অফ কালার লিমিটেড, পারফেকশন অফ পরিনীতা, পিঠার ঝুড়ি, পলুক্স টেক, প্রজেক্ট বর্গা, রাভেন, রিভাইভাল, রুপ বাংলাদেশ, রকমারী ফুড, রুপের হাট ডট কম, শতবর্ণ রাজশাহী, সিজনস বুটিকানো, সুলতান আইটি, সুমি’স কিচেন, শাবাব লেদার, স্টরোলা, স্টাইজেন, ট্যান, তানিরা’স ডায়েট ফুড, টেকনেক্সট, টেকভিশন২৪, টেক্সর্ট ডিজিটাল, থিনো বিডি ডট কম, ট্রাভেলেটস অব বাংলাদেশ, ভারনাল ওয়েব, ভার্চুয়ানিক, ভিসা বাড়ি, ওয়েডিং স্টেশন, উইনার্স কুরিয়ার লিমিটেড, উইট ইন্সটিটিউট ও জিকোর টেকনোলজিস।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি