শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
26.1 C
Dhaka

জানা গেল কবে আসবে অ্যাপলের ফোল্ডেবল ফোন

টেকভিশন২৪ ডেস্ক: ডিভাইসটি অ্যাপলের ট্যাবলেট ও আইপ্যাড মিনির বদলে আসতে পারে, এমন গুঞ্জন থাকলেও একাধিক কারণে তা না ঘটার সম্ভাবনাই বেশি। দীর্ঘদিন ধরেই মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ফোল্ডএবল আইফোন বাজারে আনা নিয়ে চলছে নানা গুঞ্জন। আইফোন প্রেমীদের বহুল কাঙ্খিত অ্যাপলের ফোল্ডএবল ফোন বাজারে আসতে পারে ২০২৬ বা ২০২৭ সাল নাগাদ।

কোরিয়ান প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘ইলেক’-এর নতুন প্রতিবেদন অনুসারে, ২০২৬ ও ২০২৭ সালের দিকে সাত থেকে আট ইঞ্চির একটি ফোল্ডএবল ডিসপ্লে ডিভাইস চালুর পরিকল্পনা করছে অ্যাপল, যেটি সম্ভবত হতে যাচ্ছে কোম্পানির প্রথম ফোল্ডএবল বা ভাজযোগ্য ডিভাইস।

সম্ভাব্য ফোল্ডএবল ডিসপ্লে ডিভাইসটি সাত ইঞ্চি থেকে আট ইঞ্চির একটি স্মার্টফোন হতে পারে বলে ধারণা করছে প্রযুক্তি সাইট স্যাম মোবাইল।

অন্যভাবে বললে, এটা অ্যাপলের প্রথম ‘ফোল্ডএবল ডিসপ্লে ডিভাইস’ না হয়ে, প্রথম ফোল্ডএবল আইফোন হওয়ার সম্ভাবনাই বেশি।

ইলেক বলছে, ডিভাইসটি অ্যাপলের ট্যাবলেট ও আইপ্যাড মিনির বদলে আসতে পারে, এমন গুঞ্জন থাকলেও একাধিক কারণে তা না ঘটার সম্ভাবনাই বেশি।

প্রথম কারণ, মাত্র সাত ইঞ্চি থেকে আট ইঞ্চির একটি ফোল্ডএবল ট্যাবলেট তৈরির কোন মানেই হয় না। আর দ্বিতীয় কারণ, ২০২৬ সালে ওলেড ডিসপ্লে’র একটি আইপ্যাড মিনি বাজারে আনার পরিকল্পনা করছে অ্যাপল।

সম্ভাব্য ফোল্ডএবল ডিভাইসটি আইপ্যাড মিনির বদলে বাজারে এলে অ্যাপল কেন নতুন করে আবার ওলেড ডিসপ্লে’র ফোল্ডএবল আইপ্যাড মিনি বাজারে আনবে? উঠছে সে প্রশ্নও।

প্রতিবেদন অনুসারে, গত বছর দক্ষিণ কোরিয়ার দুই প্রযুক্তি জায়ান্ট ‘এলজি’ ও ‘স্যামসাং’ তাদের ডিসপ্লে প্যানেল অ্যাপলকে সরবরাহ করেছিল যাতে তারা ছয় থেকে সাত ইঞ্চির ফোল্ডএবল ডিসপ্লে তৈরি করতে পারে।

এর থেকে ইঙ্গিত মেলে, একই দেশের দুটি কোম্পানিকে ফোল্ডএবল ডিসপ্লে ডিভাইস তৈরির উৎস হিসেবে ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্রের কুপারটিনোভিত্তিক এই টেক জায়ান্ট।

এদিকে, আসন্ন ১১ ইঞ্চি থেকে ১৩ ইঞ্চির আইপ্যাড প্রো মডেলগুলোর তৈরির লক্ষ্যে কোম্পানি দুটির নির্মাতারা এরইমধ্যে এরইমধ্যে ওলেড ডিসপ্লে উৎপাদন শুরু করেছে বলে উঠে এসেছে স্যাম মোবাইলের প্রতিবেদনে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি