সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
26 C
Dhaka

রবি নিয়ে এলো ‘পালকি’র গল্প

টেকভিশন২৪ ডেস্ক: নতুন ব্র্যান্ড স্লোগান “পারবে তুমিও”-এর আলোকে বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক কার (ইভি) কোম্পানি, পালকি মোটরস লিমিটেডের প্রতিষ্ঠাতা মোস্তফা আল মমিনের অসাধারণ পথচলার ওপর একটি বিজ্ঞাপন তৈরি করেছে রবি আজিয়াটা লিমিটেড । অনুপ্রেরণার লেন্সে তৈরি বিজ্ঞাপনের গল্পটি চ্যালেঞ্জ ও সংশয় কাটিয়ে উঠতে মমিনের অটল দৃঢ়তার ওপর জোর দেয়-এতে প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছে রবির দেশব্যাপী বিস্তৃত ৪.৫জি সুপারনেট।

মমিনের গল্পটি বাংলাদেশের মানুষের দৃঢ় চেতনা ও প্রতিকূলতার মুখে অটল অধ্যবসায় নিয়ে এগিয়ে যাওয়ার আখ্যান- যা রবি’র নতুন ব্র্যান্ড স্লোগান “পারবে তুমিও”-এর মূলমন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ। বাংলদেশের সর্বত্রে ছড়িয়ে আছে এমনই হাজারো অনুপ্রেরণামূলক গল্প। ইন্টারনেট ও টেকনোলজির সাহায্যে এই মানুষগুলো এগিয়ে যাচ্ছে জয়ের লক্ষ্যে, প্রতিনিয়ত সকল অনুকূলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে নিজের স্বপ্নের উপর বিশ্বাস রেখে। এমনই গল্পগুলো তুলে ধরতে রবি ক্রমাগত কাজ করে যাচ্ছে।

পালকি মটরস আমার জীবনের অনেক বড় একটি স্বপ্ন, এবং এটা বাস্তবায়ন করতে আমি নিরলস পরিশ্রম করেছি। আমার এই অর্জনটি রবি যেভাবে সকলের কাছে তুলে ধরেছে তার জন্য আমি রবির কাছে চিরকৃতজ্ঞ। সামনেও ক্রমাগত কাজ চালিয়ে যাবো এই উদ্যোগ কে আরো এগিয়ে নিয়ে যাওয়ার। আমার মতো অনেকেরই দেশ নিয়ে বড় স্বপ্ন আছে, এবং আমি আন্তরিকভাবে বিশ্বাস করি তাদেরকেও এগিয়ে যাবার অনুপ্রেরণা জোগাতে রবি আগামীতে এমন আরো উদ্যোগের পাশে থাকবে। পালকি মোটরস লিমিটেডের প্রতিষ্ঠাতা মোস্তফা আল মমিন।সৃজনশীল এই উদ্যোগ সম্পর্কে রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ব্র্যান্ড হিসেবে রবি সবসময় নেটওয়ার্ক উন্নয়নের পাশাপাশি সবুজ প্রযুক্তি গ্রহণের মাধ্যমে টেকসই পরিবেশ নিশ্চিতে কাজ করে। মোস্তফা আল মমিনের সাহসী গল্পটি তুলে ধরতে পেরে আমরা আনন্দিত যিনি একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সব প্রতিকূলতাকে পেরিয়ে এগিয়ে গেছেন।

দেশের প্রতিটি কোণ থেকে এমন অনুপ্রেরণামূলক গল্প উদযাপন অব্যাহত রাখবে রবি যারা দেশকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে।”মোট গ্রাহকের ৫৯% ৪জি ব্যবহারকারী নিয়ে ৪জি বাজারে নেতৃত্ব বজায় রেখেছে রবি চলেছে যা এই শিল্পের সমস্ত অপারেটরের মধ্যে সর্বোচ্চ ৪জি ব্যবহারকারী অনুপাত। উচ্চ ডেটা ট্র্যাফিক সেবা নিশ্চিতে সম্প্রতি নেটওয়ার্কে এল ২৬০০ ব্যান্ডের স্পেকট্রাম স্থাপন করছে রবি যার মাধ্যমে এখন ৪জি স্মার্টফোন ব্যবহারকারীরা দ্বিগুণের বেশি গতি উপভোগ করছেন। দেশব্যাপী ১৬ হাজারের বেশি ৪জি সাইটের মাধ্যমে রবি ৯৮.৮% জনগোষ্ঠীর জন্য ৪জি কভারেজ নিশ্চিত করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি