বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
27.7 C
Dhaka

চলতি বছরেই দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়ন হাইস্পীড ব্রডব্যান্ডের আওতায় : আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ২০২১ সালের মধ্যে দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদকে ফাইবার অপটিক হাইস্পীড ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় আনা হবে উল্লেখ করে বলেন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে ব্যবসা-বাণিজ্য,শিক্ষা, স্বাস্থ্যসহসহ সকল কার্যক্রম ইন্টারনেট নির্ভর হয়ে উঠেছে।
 
তিনি বলেন বর্তমান দেশের প্রায় ৩৮ শ ইউনিয়নে ইতিমধ্যে হাইস্পীড ফাইবার অপটিক ক্যাবল কানেক্টিভিটি পৌঁছে গেছে। তিনি আরো বলেন আইসিটি বিভাগের কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে দুর্গম এলাকার ৬১৭ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে হাইস্পীড ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দেয়া হবে এবং চলতি বছরে এর মূল অবকাঠামো তৈরির কাজ সম্পন্ন হবে।
 
প্রতিমন্ত্রী আজ টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকাসমূহের ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্হাপন প্রকল্পের” ইউনিয়ন পর্যায় ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্হাপন” কাজের শুভ উদ্বোধন উপলক্ষে জুম অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন দেশে বিটিসিএলের মাধ্যমে ১২০০, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর ইনফো সরকার ৩ প্রকল্পের আওতায় ২৬০০ ইউনিয়ন ফাইবার অপটিক্যালের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে ।
 
পলক বলেন মাননীয় আইসিটি উপদেষ্টা উপদেষ্টা সজীব ওয়াজেদের নির্দেশনা অনুযায়ী, যে সকল ইউনিয়ন বাকি থাকবে সেখানে, পাহাড় ও দ্বীপ, যেখানে ফাইবার অপটিক্যাল ক্যাবল নেওয়া যাচ্ছে না সেগুলোতে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত করা হবে।’এর মাধ্যমে গ্রামে বসেই শহরের সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে এবং দুর্গম এলাকার তরুণ প্রজন্ম ফ্রিল্যান্সার হিসেবে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে।
 
তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে‘প্রত্যেকটি সংসদীয় আসনে একটি করে ‘স্কুল অব ফিউচার’ মডেল স্কুল হবে। যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের উপস্থিতি, তাদের ক্লাসে উপস্থিত হওয়া, তাদের কোর্স কারিকুলাম সবকিছু অনলাইনে থাকবে। পাশাপাশি তাদের ‘স্কুল অব ফিউচার’ ল্যাবে তারা ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পর্কে হাতে কলমে শিক্ষা গ্রহণ করতে পারবে।’
 
তিনি কাজের গুণগত মান বজায় রেখে জনগণের ইন্টারনেট সেবা প্রদানে সদা সতর্ক থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
 
উল্লেখ্য ১৩ টি উপজেলার ২১ টি ইউনিয়ন উক্ত অনুষ্ঠানে জুম অনলাইনে সংযুক্ত ছিল।
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ: মোতাহার হোসেন, কিশোরগঞ্জ- ৪ আসনের রেজওয়ান আহম্মদ তৌফিক, বরিশাল -৪ আসনের পংকজ নাথ, চট্টগ্রাম-৩ আসনের মাহফুজুর রহমান, সিরাজগঞ্জ-১ আসনের তানভীর শাকিল জয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।
 
পরে প্রতিমন্ত্রী ইউনিয়ন পর্যায় ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্হাপন কাজের শুভ উদ্ভোধন করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি